× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৭:২২ পিএম

ইনজুরিতে পিএসএল শেষ ইমনের, আজই ফিরছেন দেশে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৭:২২ পিএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত ছন্দে থাকা তরুণ বাংলাদেশি ব্যাটার পারভেজ হোসেন ইমনের টুর্নামেন্টটি ইনজুরিতে শেষ হলো। 

ইনজুরির কারণে পিএসএলের চলতি মৌসুম থেকে ছিটকে গেছেন তিনি। আজ শনিবার (১১ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার দল লাহোর কালান্দার্স।

লাহোর কালান্দার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩ এপ্রিল লাহোর পর্বে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ের সময় সতীর্থ আসিফ আফ্রিদির সঙ্গে সজোরে ধাক্কা লাগে ইমনের। এতে তিনি কাঁধে গুরুতর চোট পান। সেই চোটের কারণেই তাকে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে।

২৩ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার এবারের মৌসুমে লাহোরের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছে ১৯ বলে ৪৫ রানের একটি ঝোড়ো ইনিংস, যাতে ছিল দুটি চার ও পাঁচটি ছক্কার মার। 

এদিকে, পিএসএল মিশন শেষ করে আজই তার বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!