× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৩:৩২ পিএম

‘তোর সঙ্গে মাঠের ভেতরে ও বাইরে কত স্মৃতি’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৩:৩২ পিএম

মাশরাফি বিন মুর্তজা ও  রুবেল হেসেন। ছবি : সংগৃহীত

মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হেসেন। ছবি : সংগৃহীত

রুবেল হোসেন—লাল-সবুজের জার্সিতে এক সময় যাকে সবাই ‘গতিদানব’ হিসেবে চিনত। সেই রুবেল হোসেন বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে। রুবেলের এই অবসরের সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন ‘ক্যাপ্টেন ফ্যান্টাসিক’ খ্যাত মাশরাফি বিন মর্তুজা।

গত বুধবার (১৫ এপ্রিল) ফেসবুক বার্তার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই পেস তারকা। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে চান ৩৬ বছর বয়সী এই পেসার।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রুবেলের সঙ্গে মাঠের একটি আনন্দময় মুহূর্তের ছবি শেয়ার করে সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি লেখেন, এই ছবিটার মতোই আনন্দময় অনেক সময় কেটেছে তোর সঙ্গে। অ্যাডিলেডে তোর সেই দুটি ডেলিভারি যেমন গোটা দেশকে ভাসিয়েছিল উচ্ছ্বাসের জোয়ারে, তেমনি আরও অনেক সময়ে তোর হাত ধরে এসেছে দেশের ক্রিকেটের স্মরণীয় সব সাফল্য।

মাশরাফি আরও লেখেন, তোর সঙ্গে মাঠের ভেতরে ও বাইরে কত স্মৃতি! আশা করি, তোর জীবনের নতুন অধ্যায় আরও সুন্দর হবে এবং নতুন আঙিনায় সাফল্য তোর সঙ্গী হবে।”

লাল-সবুজের জার্সিতে রুবেলের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০০৯ সালের জানুয়ারিতে। শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকেই তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডে অভিষেকেই শিকার করেন ৪ উইকেট।

পরিসংখ্যান অনুযায়ী, ১০৪টি ওয়ানডে ম্যাচে তার উইকেট সংখ্যা ১২৯টি। যেখানে বোলিং গড় ৩৬.২০ এবং ইকোনমি রেট ৫.৬৭। এছাড়া ২৭টি টেস্ট ম্যাচে ৩৬টি এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২৮টি উইকেট নিয়েছেন এই পেসার।

রূপালী বাংলাদেশ

Link copied!