× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৩:২০ পিএম

রিয়ালে কি ভিনিসিয়ুস-এমবাপ্পের দ্বন্দ্ব চলছে?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৩:২০ পিএম

ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

গত কয়েক মৌসুম ধরে রিয়াল মাদ্রিদের আক্রমণের প্রধান ভরসা হয়ে ওঠা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে এখন উত্তপ্ত সান্তিয়াগো বার্নাব্যু। ২০২৩-২৪ মৌসুমের সেই বিধ্বংসী পারফরম্যান্স এবার অনুপস্থিত। 

মাঠের খেলায় ধারাবাহিকতার অভাবের পাশাপাশি মাঠের বাইরের নানা বিতর্ক এবং সতীর্থদের সাথে অপেশাদার আচরণের খবর এখন স্প্যানিশ গণমাধ্যমের প্রধান শিরোনাম।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্টিভো’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভিনিসিয়ুসের আচরণে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। সতীর্থ এবং মাঠের রেফারির সঙ্গে তার ঘনঘন তর্কে জড়ানো দলের পরিবেশ নষ্ট করছে। 

সম্প্রতি বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে জুড বেলিংহ্যামের সঙ্গে তার প্রকাশ্যে বাকবিতণ্ডা এই সমস্যার গভীরতা স্পষ্ট করে দিয়েছে। এছাড়া কোচ আলভারো আরবেলোয়ার অধীনে ভিনিসিয়ুস বিশেষ সুবিধা পাচ্ছেন বলে দলের অন্য খেলোয়াড়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কিলিয়ান এমবাপ্পের আগমনের পর রিয়াল সমর্থকরা এক বিধ্বংসী জুটির স্বপ্ন দেখলেও বাস্তব চিত্র তার উল্টো। পরিসংখ্যান বলছে, এই দুই তারকা এখন পর্যন্ত মাঠের রসায়নে পুরোপুরি ব্যর্থ। 

রিয়ালের মোট গোলের মাত্র ৬ শতাংশ এসেছে তাদের সম্মিলিত প্রচেষ্টায়। দুজনেই মাঠের বাম প্রান্ত ব্যবহার করতে পছন্দ করায় প্রায়ই একে অপরের পজিশনে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। 

ডায়েরিও এএস-এর তথ্যমতে, ভিনিসিয়ুস এমবাপ্পেকে ১২টি গোলে সহায়তা করলেও, এমবাপ্পে ভিনিসিয়ুসকে ফিরিয়ে দিয়েছেন মাত্র ৪টি।

মাঠের এমন অস্থিরতার মধ্যেই সামনে এসেছে ভিনিসিয়ুসের চুক্তির বিষয়টি। ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকলেও ক্লাব এখনো তা নবায়ন করেনি। আগামী বছরের জানুয়ারির মধ্যে চুক্তি না হলে তিনি ফ্রি এজেন্ট হিসেবে অন্য ক্লাবের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। যা রিয়ালের জন্য বড় একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

ক্লাব কর্তৃপক্ষ তাকে ধরে রাখতে চাইলেও মাঠের পরিবেশ এবং তার আচরণ দ্রুত পরিবর্তন না হলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!