× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৩:৩৬ পিএম

কে হচ্ছেন চেলসির নতুন কোচ?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৩:৩৬ পিএম

চেলসি ফুটবল দল। ছবি : সংগৃহীত

চেলসি ফুটবল দল। ছবি : সংগৃহীত

চেলসিতে যেন অস্থিরতার শেষ নেই। দায়িত্ব গ্রহণের চার মাস পার হওয়ার আগেই লিয়াম রোজনিয়রকে কোচের পদ থেকে সরিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। গত বুধবার তার বিদায়ের পর স্ট্যামফোর্ড ব্রিজে নতুন কোচ নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে। 

ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, চেলসির নতুন হেড কোচ হওয়ার সংক্ষিপ্ত তালিকায় যে সাত-আটজনের নাম রয়েছে, তাদের মধ্যে অন্যতম ফেভারিট হলেন আন্দোনি ইরাওলা।

চলতি মৌসুমে চেলসি থেকে বিদায় নেওয়া দ্বিতীয় কোচ হলেন রোজনিয়র। এর আগে এনজো মারেস্কার বিদায়ের পর তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। একের পর এক কোচ পরিবর্তন এবং কাঙ্ক্ষিত সাফল্য না আসায় ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরদের ওপর ক্ষোভ ঝাড়ছেন ভক্তরা। 

মালিকপক্ষ ডিরেক্টরদের ওপর আস্থা রাখলেও সমর্থকদের ধৈর্য বাঁধ ভেঙেছে। ইতোমধ্যে মালিকপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালনের জন্য এক ঘণ্টারও কম সময়ে ১৫০০ পাউন্ড তহবিল সংগ্রহ করেছেন সমর্থকরা।

দ্য অ্যাথলেটিক আরও জানায়, চেলসি শিবিরে বর্তমান পরিস্থিতি কিছুটা নাজুক। খেলোয়াড়রা এবার এমন একজন কোচ চাচ্ছেন যার ব্যক্তিত্ব অত্যন্ত দৃঢ়। ড্রেসিংরুমে খেলোয়াড়দের শ্রদ্ধা এবং নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন এমন একজন ‘বিগ ক্যারেক্টার’ খুঁজছে চেলসি।

যদিও আন্দোনি ইরাওলাকে নিয়ে গুঞ্জন তুঙ্গে, তবে চেলসি কর্তৃপক্ষের দাবি—রোজনিয়রের বিদায়ের আগে কারো সাথেই আনুষ্ঠানিক আলোচনা শুরু করেননি তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!