× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০১:২৩ পিএম

কী ঘটেছিল বেন স্টোকসের সঙ্গে?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০১:২৩ পিএম

বেন স্টোকস। ছবি : সংগৃহীত

বেন স্টোকস। ছবি : সংগৃহীত

ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসকে সম্প্রতি এক নতুন এবং বেশ ছিপছিপে গড়নে দেখা গেছে। মুখে আঘাতের পর অস্ত্রোপচার করিয়ে যখন তিনি ক্যামেরার সামনে আসলেন, তখন তাকে চেনা দায়! ইংলিশ ক্রিকেট দলের নতুন কিট স্পন্সর ‘কাস্টোর’-এর একটি প্রমোশনাল ভিডিওতে ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডারের শারীরিক পরিবর্তনটি সবার নজর কেড়েছে।

মূলত ডারহামের ইনডোর সেন্টারে তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার সময় একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হন স্টোকস। সরাসরি তার মুখে বল আঘাত করায় তার চোখ ফুলে যায়, ঠোঁট ফেটে যায় এবং নাকেও বড় ধরণের চোট পান তিনি। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে, তাকে ফেসিয়াল সার্জারি বা মুখমন্ডলের অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।

সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়ে স্টোকস বিবিসি স্পোর্টসকে বলেন, এটি ছিল অত্যন্ত ভীতিকর পরিস্থিতি। বলটি সরাসরি আমার মুখে এসে লাগে। মাত্র কয়েক ইঞ্চি এদিক-সেদিক হলে হয়তো আজ আমি এখানে সাক্ষাৎকার দেওয়ার জন্য বেঁচে থাকতাম না। 

স্পোর্টস আরও বলেন, আমার গালের হাড়ের নিচের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে স্থায়ী কোনো ক্ষতি ছাড়াই ফিরতে পেরেছি।

অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর ইংল্যান্ড দল এখন ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়। ব্যর্থতার মাঝেও স্টোকসের ওপরই আস্থা রেখেছে বোর্ড। সেই সফরে ব্যক্তিগতভাবে স্টোকস উজ্জ্বল ছিলেন ১৮৪ রানের পাশাপাশি ১৫টি উইকেট শিকার করেছিলেন তিনি।

সামনের সূচি স্টোকসের জন্য বেশ ব্যস্ততাপূর্ণ। জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে মাঠে নামবে ইংল্যান্ড। এরপর আগস্টের শেষ দিকে পাকিস্তানের আতিথেয়তা গ্রহণ করবে স্টোকস বাহিনী। 

রূপালী বাংলাদেশ

Link copied!