× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১২:১০ পিএম

ড্রেসিংরুমে বসে সিগারেট টানছেন রাজস্থান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১২:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চলতি আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে না থাকলেও মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিতর্কের জন্ম দিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে বসে তাকে ই-সিগারেট টানতে দেখা গেছে। 

এই দৃশ্যটি ক্যামেরায় ধরা পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন সমালোচনার ঝড় উঠেছে, তেমনি বিসিসিআইর শৃঙ্খলা কমিটির জন্যও এটি এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষের জন্য এটি একটি নজিরবিহীন ঘটনা, কারণ ড্রেসিংরুমে ধূমপান নিয়ে খেলোয়াড়দের আচরণবিধিতে সরাসরি কোনো নিষেধাজ্ঞার উল্লেখ নেই। তবে বিষয়টি প্লেয়ার অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া নির্দেশিকার আওতায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

নিয়ম অনুযায়ী, বিসিসিআইর অ্যান্টি-করাপশন ম্যানেজার চাইলে সন্দেহভাজন যেকোনো খেলোয়াড়ের ব্যক্তিগত সরঞ্জাম তল্লাশি করার এখতিয়ার রাখেন, যা রিয়ান পরাগের ক্ষেত্রেও কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতের তামাক নিয়ন্ত্রণ আইনে ই-সিগারেট উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ থাকলেও অভ্যন্তরীণ স্থানে এর ব্যবহার নিয়ে স্পষ্ট কোনো আইন নেই। তবে ড্রেসিংরুমের মতো পেশাদার পরিবেশে এই ধরনের আচরণকে বিসিসিআই কতটা হালকাভাবে নেবে, সেটাই এখন দেখার বিষয়। 

যদি বোর্ড একে শৃঙ্খলার পরিপন্থি হিসেবে গণ্য করে, তবে পিএমওএ হ্যান্ডবুক অনুযায়ী রিয়ান পরাগকে বড় অংকের জরিমানা কিংবা নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!