× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ১০:৩৫ এএম

মেসি-ম্যাজিকের পরও হারল মিয়ামি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ১০:৩৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নিজেদের নতুন ঘরের মাঠ ‘নু স্টেডিয়াম’ যেন ইন্টার মিয়ামির জন্য এক গোলকধাঁধায় পরিণত হয়েছে। লিওনেল মেসির জাদুকরি পারফরম্যান্স, নান্দনিক গোল আর সতীর্থদের দিয়ে করানো জোড়া গোল—সবই বৃথা গেল ফ্লোরিডার ক্লাবটির জন্য। 

প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েও অবিশ্বাস্যভাবে ৪-৩ গোলে ম্যাচটি হেরে মাঠ ছাড়ল ডেভিড বেকহ্যামের দল।

রোববার (৩ এপ্রিল) এমএলএস-এর লড়াইয়ে ইন্টার মিয়ামির প্রতিপক্ষ ছিল ইস্টার্ন কনফারেন্সের তলানির দিকের দল ওরল্যান্ডো সিটি। পয়েন্ট টেবিলের ১৪ নম্বর দলের বিপক্ষে ঘরের মাঠে জয়টা যখন সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল, তখনই মিয়ামির নড়বড়ে রক্ষণভাগ সব ওলটপালট করে দেয়। 

ম্যাচে ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে এবং প্রতিপক্ষের গোলমুখে ১০টি অন-টার্গেট শট নিয়েও শেষ হাসি হাসতে পারেনি স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মিয়ামি। খেলার চতুর্থ মিনিটেই মেসির সহায়তায় দলকে লিড এনে দেন ইয়ান ফ্রে। ২৫ মিনিটে আবারও আর্জেন্টাইন মহাতারকার ঝলক। ডি-বক্সে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে তিনি বল বাড়িয়ে দেন তেলাস্কো সেগোভিয়ার দিকে, যা থেকে ব্যবধান ২-০ হয়। 

ম্যাচের ৩৩ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ; ডি-বক্সের বাইরে থেকে মেসির ট্রেডমার্ক বাঁকানো শট যখন জালে জড়ায়, তখন গ্যালারিতে আকাশছোঁয়া উন্মাদনা।

তবে ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার স্বস্তি স্থায়ী হয়নি বেশিক্ষণ। ৩৯ মিনিটে ওজেদার গোলে ব্যবধান কমায় ওরল্যান্ডো। বিরতির পর পুরোপুরি খেই হারিয়ে ফেলে মিয়ামির ডিফেন্স। ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দশ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ম্যাচে সমতা ফেরান ওজেদা।

ম্যাচের শেষলগ্নে যখন মনে হচ্ছিল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়বে দুই দল, তখনই যোগ করা সময়ের তৃতীয় মিনিটে টাইরিস স্পাইসার গোল করে মিয়ামির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। এই গোলে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে ওরল্যান্ডো সিটি।

রূপালী বাংলাদেশ

Link copied!