× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০২:৫৫ পিএম

ম্যানচেস্টার সিটির শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০২:৫৫ পিএম

ম্যানচেস্টার সিটি নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার সিটি নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উইমেন’স সুপার লিগের (ডব্লিউএসএল) নতুন চ্যাম্পিয়ন এখন ম্যানচেস্টার সিটি। আর্সেনাল ও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মধ্যকার ম্যাচটি ড্র হওয়ার সুবাদে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে ‘দ্য ব্লুজ’রা। 

গত নভেম্বর থেকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখা সিটি শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলল। এই জয়ের মাধ্যমে সিটির ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত করলেন দলটির সুইডিশ কোচ আন্দ্রে জেগলার্টজ।

ম্যানচেস্টার সিটির এই ঐতিহাসিক সাফল্যের মহানায়ক ভাবা হচ্ছে আন্দ্রে জেগলার্টজকে। এই শিরোপা জয়ের মধ্য দিয়ে তিনি ডব্লিউএসএল ইতিহাসের মাত্র দ্বিতীয় ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই চ্যাম্পিয়ন হওয়ার অনন্য রেকর্ড গড়লেন। 

শিরোপা নিশ্চিত হওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় জেগলার্টজ জানান, মৌসুমের শুরু থেকেই দলের ওপর অটুট বিশ্বাসই তাদের এই সাফল্যের মূল চাবিকাঠি। 

জেগলার্টজ আরও জানান, দলের খেলোয়াড়দের প্রতিভা নিয়ে আমাদের কোনো সন্দেহ ছিল না। তবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুধু প্রতিভা নয়, বিজয়ীর মানসিকতাও প্রয়োজন। আমরা একদম শুরু থেকেই সেই বিশ্বাস নিয়ে কাজ করেছি। 

এটি মোটেও সহজ কাজ ছিল না, প্রতিদিন আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। তবে আমাদের আত্মবিশ্বাস ছিল যে মে মাসে আমরাই চ্যাম্পিয়ন হিসেবে আসর শেষ করব।

শিরোপা উদযাপনের পাশাপাশি কোচ জেগলার্টজ এরই মধ্যে ভবিষ্যতের পরিকল্পনা সাজাতে শুরু করেছেন। লিগ শিরোপা জয়ের রেশ কাটতে না কাটতেই সিটির সামনে এখন এফএ কাপের বড় চ্যালেঞ্জ। আগামী সপ্তাহান্তেই চেলসির বিপক্ষে হাইভোল্টেজ সেমিফাইনালে মাঠে নামবে তারা। 

রূপালী বাংলাদেশ

Link copied!