× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৭:২৪ পিএম

জোড়াতালির বিপিএল করতে চান না তামিম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৭:২৪ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

২০১২ সালে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর দিকে খুব আশাজাগানিয়া হলেও পরবর্তীতে সফল হতে পারেনি। সাম্প্রতিক বছরগুলোতে টুর্নামেন্টের মান, ফিক্সিং ইস্যু, ব্যবস্থাপনা এবং পেমেন্ট ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। তাই জোড়াতালি দিয়ে বিপিএল করার চেয়ে না করা ভালো বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল। 

বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম এ মন্তব্য করেন।

বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘আমি জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করব না। আমরা যদি ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে আমরা মনে হয় না বিপিএল করা উচিত। শুধু করার জন্য বিপিএল করার থেকে না করাই ভালো। আমি সবসময় বিশ্বাস করি নিয়মিত বিপিএল হওয়া উচিত। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি।’

তিনি আরও বলেন, ‘আমি যদি কোনো কিছু করি, যার কারণে বিসিবি ভোগান্তিতে পড়ে তাহলে আমাকে ধরতে হবে। আপনি ভুল করতেই পারেন। তবে জেনেশুনে যখন আপনি ভুল করেন তখন সেটা ক্রাইম।’

তামিমের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহাও। 

ফাহিম সিনহা বলেন, ‘দুটি দলের সঙ্গে চুক্তিই হয়নি। একটি আসর খেলে ফেলেছে। (দুই দল সিলেট এবং নোয়াখালী) চট্টগ্রাম রয়‍্যালসের দায়িত্ব বিসিবি নিয়ে নিয়েছিল। বিসিবির এই ভুল সিদ্ধান্তের কারণে ভুগতে হচ্ছে। সামনে যেন এমনটা না হয় আমরা এটা নিশ্চিত করব। কোয়াবের প্রেসিডেন্ট মিঠুনের সঙ্গে কথা হয়েছে। প্লেয়ারদের কীভাবে চুক্তি হয় এটায় বিসিবি দিক নির্দেশনা দেবে। যেন প্লেয়াররা বিপদে না পড়ে।’

রূপালী বাংলাদেশ

Link copied!