× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০১:০৯ পিএম

বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা, নেই কামিন্স-স্টার্ক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০১:০৯ পিএম

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়ার। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়ার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও সমানসংখ্যক টি-২০ সিরিজের কোনো ফরম্যাটে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডরা না থাকলেও অস্ট্রেলিয়ার দল তারকাসমৃদ্ধ। বাংলাদেশে আসছেন ট্রাভিস হেড, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন ও ক্যামেরন গ্রিনরা।

৯ জুন ঢাকায় শুরু হবে দুদলের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। চট্টগ্রামে টি-২০ সিরিজ ১৭ জুন থেকে, পরের দুই ম্যাচ যথাক্রমে ১৯ ও ২১ জুন। এই দুই সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাউথ অস্ট্রেলিয়া অলরাউন্ডার লিয়াম স্কট। লিস্ট ‘এ’ ক্রিকেটের ২০ ম্যাচে ৪৬৫ রান করার পাশাপাশি বল হাতে ১৪ উইকেট নিয়েছেন এই ২৫ বছর বয়সি। গত মৌসুমে শেফিল্ড শিল্ডের হয়েছিলেন সেরা খেলোয়াড়, ওয়ানডে কাপে বর্ষসেরা। এখনও আন্তর্জাতিক অভিষেক না হওয়া জোয়েল ডেভিসকে অন্তর্ভুক্ত করা হয়েছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে।

আইপিএলে ব্যস্ত ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক কিছুদিন আগেই চোট থেকে ফিরেছেন। এ কারণেই তারা বাংলাদেশ সিরিজে নেই। তিনজনই দেশে ফিরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দেবেন।

টি-২০ দলে গ্লেন ম্যাক্সওয়েলের অনুপস্থিতির কারণে ফ্র্যাঞ্চাইজি লিগ। তিনি মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) পুরো আসরে খেলতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সেখানে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে খেলবেন স্টিভ স্মিথের সঙ্গে। স্টিভ স্মিথও বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা পাননি, যদিও চলতি বছরের শুরুতে বিশ্বকাপের জন্য শেষ মুহূর্তে তাকে দলে ডাকা হয়েছিল। অলরাউন্ডার মার্কাস স্টোইনিস ও ম্যাথু শর্টের টি-২০ দলে না থাকার কারণও এমএলসি। প্রথমজন সিয়াটল অর্কাস ও পরের জন সান ফ্রান্সিসকো ইউনিকর্নর্সের হয়ে খেলবেন।

বাংলাদেশে আসার আগে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে। ৩০ মে শুরু হয়ে ওই সিরিজ শেষ হবে ৪ জুন।

ওয়ানডে স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, আলেক্স ক্যারে, কুপার কনোলি, বেন ডারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনম্যান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভীর সাঙ্গা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

টি-২০ স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুনম্যান, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাট রেনশ ও অ্যাডাম জাম্পা।

রূপালী বাংলাদেশ

Link copied!