× UCB Sticker Card
বুধবার, ১০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৭:১৭ পিএম

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, জেনে নিন সময়সূচি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৭:১৭ পিএম

ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল দল। ছবি : সংগৃহীত

ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল দল। ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথগুলোর একটি ব্রাজিল-আর্জেন্টিনা। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার সুযোগ নেই। কারণ, দুই দল রয়েছে আলাদা গ্রুপে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল খেলছে গ্রুপ ‘সি’-তে। তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে গ্রুপ ‘জে’-তে, যেখানে তাদের সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

ফলে গ্রুপ পর্বে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ হচ্ছে না। দুই দলই যদি নিজেদের গ্রুপ থেকে নকআউট পর্বে উত্তীর্ণ হয় এবং নির্ধারিত পথ ধরে এগিয়ে যেতে পারে, তবেই বিশ্বকাপের পরবর্তী ধাপে দেখা হতে পারে ফুটবল বিশ্বের বহুল প্রতীক্ষিত এই মহারণ।

গ্রুপ পর্বে ব্রাজিলের সূচি

১৪ জুন: ব্রাজিল বনাম মরক্কো (ভোর ৪টা)। ২০ জুন: ব্রাজিল বনাম হাইতি (সকাল ৬:৩০)। ২৫ জুন: ব্রাজিল বনাম স্কটল্যান্ড (ভোর ৪টা)।

গ্রুপ পর্বে আর্জেন্টিনার সূচি

১৭ জুন: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া (সকাল ৭টা)। ২২ জুন: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া (রাত ১১টা)। ২৮ জুন: আর্জেন্টিনা বনাম জর্ডান (সকাল ৮টা)।

Link copied!