× UCB Sticker Card
বুধবার, ১০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৯:১৪ এএম

মাঠে ফিরেই মেসির গোল, দুর্দান্ত জয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৯:১৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের আগে প্রস্তুতিটা দারুণভাবেই শেষ করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হন্ডুরাসের পর এবার আইসল্যান্ডকেও সহজেই হারিয়েছে লিওনেল স্ক্যালোনির দল। তবে এই জয়ের চেয়েও বড় স্বস্তির খবর ছিল অধিনায়ক লিওনেল মেসির চোট কাটিয়ে মাঠে ফেরা।

এমএলএসে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে পায়ের পেশিতে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়তে হয়েছিল ইন্টার মায়ামির এই তারকাকে। এতে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সেই শঙ্কা দূর করেন মেসি। শুধু ফিরেই নয়, গোল করেও নিজের উপস্থিতি জানান দেন তিনি।

বুধবার (১০ জুন) জর্ডান-হেয়ার স্টেডিয়ামে বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। প্রথমার্ধে ভ্যালেন্টিন বার্কোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোলটি করেন মেসি। এরপর নির্ধারিত সময়ের চার মিনিট আগে আইসল্যান্ডের জালে শেষ পেরেক ঠুকে দেন থিয়াগো আলমাদা।

লাউতারো মার্টিনেজ ও আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার কয়েকটি সহজ সুযোগ কাজে লাগাতে পারলে জয়ের ব্যবধান আরও বড় হতে পারত।

পুরো ম্যাচজুড়েই আর্জেন্টিনা তাদের চিরচেনা ছোট ছোট পাসের নান্দনিক ফুটবল উপহার দিয়েছে। পাশাপাশি দ্রুতগতির কাউন্টার অ্যাটাকেও ছিল স্ক্যালোনির দলের দারুণ দক্ষতার ছাপ।

Link copied!