× UCB Sticker Card
বুধবার, ১০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ১০:৩৭ এএম

প্রেমের টানে দ. কোরিয়া ছেড়ে লালমনিরহাটে কিম, করলেন বিয়ে

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ১০:৩৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

প্রেমের টানে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে লালমনিরহাটের কলেজছাত্রী মারিয়া আক্তারকে (জান্নাতুল ফেরদৌস মারিয়া) বিয়ে করেছেন কোরিয়ান যুবক কিম হিউন সু।

জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর ভাষা শিক্ষাবিষয়ক একটি প্রতিষ্ঠানে যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

মারিয়া লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেলগেট সংলগ্ন পাঙ্গাটারী এলাকার আফজাল হোসেন ও রেনু বেগমের মেয়ে। তিনি লালমনিরহাট সরকারি কলেজ থেকে অর্থনীতিতে অনার্স সম্পন্ন করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ জুন রংপুরের কেরামতিয়া জামে মসজিদে মাওলানা মো. আল-আমিনের তত্ত্বাবধানে ইসলাম ধর্ম গ্রহণ করেন কিম হিউন সু। একই দিনে রংপুরের গরীবুল্লাহ টাওয়ারে অ্যাডভোকেট মো. মেহেদী হাসান রিয়াদের চেম্বারে তাদের বিবাহ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। পরে ইসলামি শরিয়া মোতাবেক বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করা হয়।

স্থানীয়রা জানায়, ভালোবাসার টানে ভিনদেশ থেকে ছুটে এসে ধর্মান্তরিত হয়ে বিয়ের মতো ঘটনা এ এলাকায় খুব একটা দেখা যায় না। ফলে কিম হিউন সু ও মারিয়ার প্রেম ও বিয়ের গল্প এখন মানুষের মুখে মুখে।

বিদেশি যুবকের ইসলাম ধর্ম গ্রহণ ও বাংলাদেশি তরুণীকে বিয়ে করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। একনজর দেখতে এবং নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ভাষা, সংস্কৃতি ও হাজার মাইলের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে গড়ে ওঠা এই প্রেমের গল্প প্রমাণ করেছে, সত্যিকারের ভালোবাসা সীমান্ত মানে না।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

Link copied!