× UCB Sticker Card
বুধবার, ১০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ১২:২২ পিএম

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ১৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ১২:২২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আফগাস্তিানের কুনার, খোস্ত ও পাক্তিকা প্রদেশে বিমান চালিয়েছে পাকিস্তান। দেশটির এ হামলায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পাকিস্তানের সেনাবাহিনীকে অভিযুক্ত করেছে আফগানিস্তান।

বুধবার (১০ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত তূলনামূলক শান্ত ছিল। মঙ্গলবার রাতে আবার হামলা হয়েছে। এটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা। 

আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে এক পোস্টে বলেন, হামলায় নিহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী ও একজন বৃদ্ধ রয়েছেন।

তিনি বলেন, এ ঘটনায় আরও অন্তত ১৪ নারী এবং শিশু আহত হয়েছে। পোস্টে তিনি এ আগ্রাসন ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা জানান। 

আল জাজিরা বলছে, এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

ইসলামাবাদ এর আগে আফগানিস্তানে হামলার দায় স্বীকার করেছিল। ওই সময়ে তারা বলেছি, টিটিপি সংশ্লিষ্ট যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। 

আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাসান খেল এলাকায় টিটিপি সংশ্লিষ্টরা একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালানোর একদিন পর এই বিমান হামলা চালানো হয়েছে। 

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বলছে, এই হামলার জেরে একটি তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়, এতে পাকিস্তানের কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ফেডারেল কনস্ট্যাবুলারির ছয় সদস্য নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন।

২০২১ সালে তালেবানরা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। বিমান হামলার জবাবে আফগানিস্তান সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ওপর হামলা চালালে ফেব্রুয়ারির শেষের দিকে লড়াই তীব্র আকার ধারণ করনে। 

আফগানিস্তানের বিরুদ্ধে তেহরিক-ই তালিবান পাকিস্তানের (টিটিপি) যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। গোষ্ঠীটি পাকিস্তানের অভ্যান্তরে প্রাণঘাতী হামলা চালিয়ে আসছে। 

তবে আফগানিস্তান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, পাকিস্তান শত্রুভাবাপন্ন গোষ্ঠীগুলোকে আশ্রয় দেয় এবং আফগানিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করে না।

গত মে মাসে জাতিসংঘ বলছে, ২০২৬ সালের প্রথম তিন মাসে আন্তঃসীমান্ত সংঘর্ষে অন্তত ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ সময় আরও ৩৯৭ জন আহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

রূপালী বাংলাদেশ

Link copied!