× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০১:৪২ এএম

‘এগিয়ে চলো ব্রাজিল’ সতীর্থদের উদ্দেশে নেইমার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০১:৪২ এএম

নেইমার। ছবি : সংগৃহীত

নেইমার। ছবি : সংগৃহীত

চোটের কারণে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না দলের তারকা ফরোয়ার্ড নেইমার। তবে মাঠে নামতে না পারলেও সামাজিক মাধ্যমে সতীর্থদের জন্য ঠিকই ভালোবাসা ও অনুপ্রেরণা জানিয়েছেন তিনি।

রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর চারটায় মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নেইমার লিখেছেন, ‘আগামীকালই সেই দিন। সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। এগিয়ে চলো ব্রাজিল!’ তার এই বার্তা সমর্থকদের মধ্যে যেমন উৎসাহ তৈরি করেছে, তেমনি দলকেও দিয়েছে বাড়তি প্রেরণা।

নেইমারের শেয়ার করা ছবিগুলোর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে তার ঘাড়ে থাকা ‘এভরিথিং পাসেস’ (সবই কেটে যায়) লেখা ট্যাটু, যা বর্তমান পরিস্থিতিতে মানসিক শক্তির প্রতীক হিসেবেই দেখছেন অনেকে।

পিঠের কাফ মাসলের চোটে গত প্রায় দশ দিন ধরে দলের মূল অনুশীলনের বাইরে আছেন নেইমার। সুস্থ হয়ে ওঠার জন্য তিনি এখন নিয়মিত ফিজিওথেরাপি ও নিবিড় পর্যবেক্ষণে আছেন। গত সোমবার তার চোটের অগ্রগতি জানতে এমআরআই করা হয়। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, তার সেরে ওঠার প্রক্রিয়া ইতিবাচক হলেও এখনো বিস্তারিত সময়সীমা নির্দিষ্ট করা হয়নি।

দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকলেও মরক্কোর বিপক্ষে ম্যাচে তার খেলার কোনো সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, ম্যাচটি তিনি হয়তো সাইড বেঞ্চ থেকেই দেখবেন। এমনকি আগামী শুক্রবার হাইতির বিপক্ষে পরবর্তী ম্যাচেও তার মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

নেইমারের অনুপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ রেকর্ডও সামনে এসেছে ব্রাজিলের জন্য। ১৯৮৬ বিশ্বকাপের পর এই প্রথম নিজেদের উদ্বোধনী ম্যাচে কোনো ‘নাম্বার টেন’ ছাড়া খেলতে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে ১৯৮৬ সালে স্পেনের বিপক্ষে ম্যাচে শারীরিক সমস্যার কারণে খেলতে পারেননি জিকো।

এদিকে দলের মূল তারকাকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচের পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচ কার্লো আনচেলত্তিকে। রাইট-ব্যাক ও মিডফিল্ডের সমন্বয় নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তিনি। তবে নিশ্চিতভাবেই ব্রাজিলকে বিশ্বকাপ মিশন শুরু করতে হচ্ছে নেইমারকে ছাড়াই যা তাদের পরিকল্পনায় বড় এক শূন্যতা তৈরি করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!