× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৩:২৪ এএম

অতিরিক্ত সময়ের গোল, সুইজারল্যান্ড-কাতারের ম্যাচে নাটকীয় ড্র

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৩:২৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘বি’-তে সুইজারল্যান্ডের বিপক্ষে হার এড়িয়ে নাটকীয় এক ড্র করেছে কাতার। নির্ধারিত ৯০ মিনিটে ১-০ গোলে পিছিয়ে ছিল কাতার। কিন্তু অতিরিক্ত সময়ের (৯৪) গোলে সুইজারল্যান্ডের বিপক্ষে হার এড়াল এশিয়ার দেশটি। 

শনিবার (১৩ জুন) রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইজারল্যান্ড। ম্যাচের ১৩তম মিনিটে ব্রিল এমবোলোর হেড থেকে বল নিচে নামার পর সেটি ধরতে এগিয়ে যান রেমো ফ্রয়লার। তবে বলের কাছে পৌঁছানোর আগেই তাকে ফাউল করেন কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা।

ঘটনার পরপরই পেনাল্টির বাঁশি বাজান রেফারি এবং আবুনাদাকে হলুদ কার্ড দেখান। স্পট-কিক থেকে নিখুঁত শটে বল জালে জড়িয়ে সুইজারল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন এমবোলো।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে কাতার। একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি দলটি। তবে ম্যাচ যখন সুইসদের জয় নিশ্চিত বলেই মনে হচ্ছিল, তখনই যোগ করা সময়ের চতুর্থ মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় কাতার।

শেষ মুহূর্তের সেই গোলে ১-১ সমতায় ম্যাচ শেষ করে কাতার, আর নিশ্চিত জয় হাতছাড়া হয় সুইজারল্যান্ডের। নাটকীয় এই ড্রয়ে গ্রুপ ‘বি’-তে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট তুলে নেয় দুই দলই।

রূপালী বাংলাদেশ

Link copied!