× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৩:৩৭ এএম

ব্রাজিলের চূড়ান্ত একাদশ প্রকাশ, দলে রয়েছেন যারা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৩:৩৭ এএম

ব্রাজিল। ছবি : সংগৃহীত

ব্রাজিল। ছবি : সংগৃহীত

হেক্সা মিশনে বিশ্বকাপ শিরোপার স্বপ্ন নিয়ে আজ বিশ্বকাপ অভিযান শুরু করছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মরক্কোর। হেক্সা মিশনের প্রথম ধাপে জয় দিয়ে শুরু করতে মরিয়া সেলেসাওরা, অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোতে দারুণ উন্নতি করা মরক্কোও প্রস্তুত ফেবারিটদের চ্যালেঞ্জ জানাতে।

বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে গ্রুপ ‘সি’-এর এই ম্যাচ। ২০২২ বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে উঠে আলোচনায় আসা মরক্কো এবারও বড় কোনো চমক দেখানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে। তবে কাগজে-কলমে এই ম্যাচে এগিয়ে রয়েছে ব্রাজিলই।

ম্যাচের আগে সবচেয়ে বড় খবর, ইনজুরির কারণে এই ম্যাচে নেই ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। ফলে আক্রমণভাগে কিছুটা পরিবর্তিত পরিকল্পনা নিয়েই মাঠে নামতে হচ্ছে সেলেসাওদের।

কদিন ধরেই ব্রাজিলের সম্ভাব্য একাদশ নিয়ে নানা আলোচনা চলছিল। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো দুই ফুলব্যাক হিসেবে দানিলো ও অ্যালেক্স সান্দ্রোর নাম সামনে এনেছিল। আক্রমণভাগে ম্যাথিয়ুস কুনহাকে নিয়ে জল্পনাও ছিল। তবে কোচের চূড়ান্ত একাদশে এসেছে চমক। ফুলব্যাক হিসেবে দেখা যেতে পারে ইবানিয়েজ ও ডগলাস সান্তোসকে, আর আক্রমণভাগে জায়গা পেয়েছেন ইগর থিয়াগো।

মরক্কোও অবশ্য এই ম্যাচে পুরো শক্তি নিয়ে নামতে পারছে না। দলের অন্যতম নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক নায়েফ আগুয়ের্দ পিউবালজিয়া সমস্যার কারণে একাদশে নেই। তার জায়গায় ইসা দিওপ ও চাদি রিয়াদকে দেখা যেতে পারে। পাশাপাশি নুসাইর মাজরাউই কাঁধের চোটে ভুগছেন, ফলে তার খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ায় এজ আবদে পুরো গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে পারেন।

এদিকে এ ম্যাচটি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। বাংলাদেশ ও প্রবাস থেকে ম্যাচটি দেখা যাবে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। অনলাইন প্ল্যাটফর্ম টফি, বায়োস্কোপ, মাই রবি ও আইস্ক্রিনে সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি দেখা যাবে।

ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড

অ্যালিসন বেকার, ইবানিয়েজ, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনহা।

সব মিলিয়ে তারকা নির্ভর ব্রাজিল ও আত্মবিশ্বাসী মরক্কোর এই লড়াই ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই চমক দেখাতে মরিয়া দু’দলই।

রূপালী বাংলাদেশ

Link copied!