× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ১০:০৯ এএম

প্রথম ম্যাচেই বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না, জানিয়ে দিলেন ব্রাজিলের কোচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ১০:০৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে চিরচেনা ছন্দেও দেখা যায়নি সেলেসাওদের। শিষ্যদের এমন পারফরম্যান্সে খুশি নন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। অকোপটেই স্বীকার করেছেন, প্রথমার্ধে দলের খেলা পছন্দ হয়নি তার। একইসঙ্গে আনচেলত্তি মনে করিয়ে দিয়েছেন, প্রথম ম্যাচেই বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, প্রথমার্ধের খেলাটা আমাদের ভালোভাবে মূল্যায়ন করতে হবে। দল ভালো খেলেনি, ভারসাম্যে কিছু সমস্যা ছিল। অপ্রয়োজনীয় ফাউল করেছি, অনেক বল হারিয়েছি। এই জায়গাগুলোয় আমাদের উন্নতি করতে হবে।

দ্বিতীয়ার্ধে শিষ্যরা খেলায় উন্নতি হয়েছে বলে দাবি করেন আনচেলত্তি। তার ভাষ্য, দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি, আত্মবিশ্বাস হারানো যাবে না। প্রথম ম্যাচের পর আমরা ভাবতে পারি না যে দলটি নিখুঁত। এই ফল আমরা মেনে নিচ্ছি, যা মোটেও খারাপ নয়। পরের ম্যাচে আমরা আরও লড়াই করব। বিশ্বকাপ তো প্রথম ম্যাচেই জেতা যায় না।

প্রথমার্ধে খারাপ খেলার পেছনে স্নায়ুচাপকেও দায়ী করেন ব্রাজিলের এই ইতালিয়ান কোচ। তিনি বলেন, আমার মনে হয় প্রথমার্ধটা কঠিন ছিল। দল কিছুটা স্নায়ুচাপে ভুগেছে। দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। ম্যাচটাও ছিল কঠিন। তবে আমি বিশ্বাস করি, পরের ম্যাচে দল আরও উন্নতি করবে।

মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলের হয়ে সমতাসূচক গোলটি করেন ভিনিসিয়াস। তার পারফরম্যান্সের মূল্যায়নে আনচেলত্তি বলেছেন, ভিনি ভালো খেলেছে, সে বিপজ্জনক ছিল। তার যে মান ও সামর্থ্য, আমি বিশ্বাস করি সে দারুণ একটি বিশ্বকাপ কাটাবে।

ম্যাচের কোন দিকটি ভালো লেগেছে জানতে চাইলে আনচেলত্তির বলেন, দল শেষ মিনিট পর্যন্ত লড়েছে। ইতিবাচক বিষয় হলো, আমাদের কোথায় উন্নতি করতে হবে, সেটা এখন পরিষ্কার। আরও ভারসাম্যপূর্ণ এবং আক্রমণভাগে আরও আগ্রাসী দল গড়ে তুলতে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।

প্রথম ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে ভক্তদের সমালোচনা তিনি বলেন, দল ভালো খেলতে না পারলে আপনাকে অবশ্যই সমালোচনা মেনে নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে কোনো খেলোয়াড়ের সমালোচনা করি না। সমালোচনা পুরো দলের। কারণ, প্রথমার্ধে দল ভালো খেলেনি।

Link copied!