× UCB Sticker Card
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০২:৩৪ পিএম

বিশ্বকাপ ট্রফির পাশাপাশি নতুন যে পুরস্কার পাবে চ্যাম্পিয়নরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০২:৩৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে যুক্ত হচ্ছে নতুন আরেক প্রথা। আগামী রোববার (১৯ জুলাই) নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। শিরোপার লড়াইয়ে জয়ী দল ঐতিহ্যবাহী সোনালী ট্রফি ও মেডেলের পাশাপাশি পাবে আরেকটি অনন্য স্মারক ‘চ্যাম্পিয়নশিপ রিং’।

ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম আমেরিকান ক্রীড়া সংস্কৃতির অন্যতম জনপ্রিয় এই ঐতিহ্য যুক্ত করা হচ্ছে। এনবিএ কিংবা এনএফএল-এর মতো টুর্নামেন্টগুলোতে চ্যাম্পিয়ন দলকে আংটি বা রিং দেওয়ার রেওয়াজ দীর্ঘদিনের। এবার সেই আইকনিক প্রথা দেখা যাবে ফুটবল বিশ্বকাপেও।

২০২৬ সালের বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মোট ২,০২৬টি বিশেষ সংস্করণের আংটি তৈরি করা হয়েছে। প্রতিটি আংটিতে থাকবে নিজস্ব সিরিয়াল নম্বর। এর মধ্যে ৩০টি রিং বরাদ্দ রাখা হয়েছে বিজয়ী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। আর বাকি ১,৯৯৬টি আংটি ফিফার অফিশিয়াল লাইসেন্সড প্রোডাক্ট হিসেবে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের জন্য উন্মুক্ত করা হবে, যা সাধারণ সমর্থকরা সংগ্রহ করতে পারবেন।

হাতে তৈরি এই বিশেষ আংটিগুলোর একপাশে খোদাই করা থাকবে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি। আর অন্য পাশটি ডিজাইন করা হবে ফাইনাল জয়ী দলের ইতিহাস ও পরিচয়ের ওপর ভিত্তি করে। প্রতিটি আংটির সঙ্গে দেওয়া হবে একটি করে সত্যতা যাচাইয়ের সনদ (সার্টিফিকেট অব অথেনটিসিটি)।

রোববার ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরপরই বিজয়ী দলের অধিনায়ক এবং কোচের হাতে প্রাথমিকভাবে দুটি প্রতীকী রিং তুলে দেওয়া হবে। পরবর্তীতে বিজয়ী দলের বাকি ৩০ জন সদস্যের আঙুলের মাপ অনুযায়ী কাস্টমাইজ করে আনুষ্ঠানিকভাবে এই স্মারক আংটিগুলো হস্তান্তর করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!