× UCB Sticker Card
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ১২:৪০ পিএম

বিশ্বকাপ ফাইনালে থাকবেন ট্রাম্প

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ১২:৪০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শিরোপার লড়াইয়ে নিজের দেশ আর্জেন্টিনা থাকলেও নিউ জার্সিতে যাচ্ছেন না দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেই। কারণ, নিছক কুসংস্কার!

নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে স্থানীয় সময় রোববার মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সোমবার রাত ১টায়।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প। শুক্রবার নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে ফিফার একটি সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। তবে ফাইনালে আর্জেন্টিনা নাকি স্পেন, কোন দলকে ট্রাম্প সমর্থন করবেন, সেটি জানাতে পারেননি লেভিট।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক বেশ পুরোনো। ফাইনালে বিজয়ী দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়ার আনুষ্ঠানিকতায়ও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাইলেই সিদ্ধান্ত নিয়েছেন, তিনি নিজের সরকারি বাসভবন থেকেই ফাইনাল দেখবেন। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার আগের সাতটি জয়ের সব কটিই অলিভোসের সরকারি বাসভবনে বসে দেখেছেন তিনি। তাই ফাইনালের আগে সেই অভ্যাসে কোনো পরিবর্তন আনতে চান না।

শুধু একই জায়গায় বসে ম্যাচ দেখাই নয়, প্রতিটি ম্যাচে একটি নির্দিষ্ট তেল কোম্পানির লোগোযুক্ত জ্যাকেটও পরেছেন মাইলেই। তাঁর বিশ্বাস, জয়ের ধারা ধরে রাখতে ফাইনালেও একই পরিবেশ ও পোশাক বজায় রাখা প্রয়োজন। এ কারণেই নিউ জার্সিতে যাওয়ার সুযোগ থাকলেও তা গ্রহণ করছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট।

আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতিতে এমন কুসংস্কার বা বিশেষ আচারকে বলা হয় কাবালা। দলের জয় নিশ্চিত করতে একই পোশাক পরা, একই আসনে বসা কিংবা ম্যাচের আগে একই কাজ করার মতো অভ্যাস দেশটির সমর্থকদের মধ্যে খুবই পরিচিত।

এর সঙ্গে আর্জেন্টিনার প্রেসিডেন্টদের ঘিরে পুরোনো একটি ঘটনাও রয়েছে। ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে আর্জেন্টিনার হারের পর তৎকালীন প্রেসিডেন্ট কার্লোস মেনেমকে অনেকে দলের দুর্ভাগ্যের কারণ হিসেবে দায়ী করেছিলেন। মাইলেই তাই কোনো ঝুঁকি নিতে চান না।

রূপালী বাংলাদেশ

Link copied!