× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ১২:২৬ পিএম

গোল্ডেন বুট থেকে মাত্র এক ম্যাচ দূরে মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ১২:২৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিশ্বকাপ মানেই গোলের লড়াই, আর সেই লড়াইয়ের সবচেয়ে বড় ব্যক্তিগত স্বীকৃতি হল গোল্ডেন বুট। বিশ্বকাপ ফুটবলে সব বড় তারকার চোখই থাকে এই পুরস্কারের দিকে।

ফিফা বিশ্বকাপে যে ফুটবলার সর্বাধিক গোল করেন, তাকেই দেওয়া হয় গোল্ডেন বুট পুরস্কার। গোলসংখ্যা সমান হলে অ্যাসিস্ট এবং খেলার সময়ের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হয়। 

বিশ্বকাপ ইতিহাসে এখনও পর্যন্ত কোনও ফুটবলার একাধিকবার গোল্ডেন বুট জিততে পারেননি। অর্থাৎ প্রতিবারই নতুন একজন তারকা এই সম্মান ঘরে তুলেছেন। এবার এ ট্রফি থেকে মাত্র এক ম্যাচ দূরে রয়েছেন আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লিওনেল মেসি।

গোল্ডেন বুটের নাম শুনে অনেকেই ভাবেন এটি পুরোপুরি স্বর্ণের তৈরি। বাস্তবে তা নয়। গোল্ডেন বুট মূলত বিভিন্ন ধাতুর মিশ্রণে তৈরি হয়, যার মধ্যে পিতলও থাকে। পরে এর উপর সোনালি আবরণ দেওয়া হয়। পুরস্কারটির ওজন প্রায় ১ কিলোগ্রাম।

আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে এর আনুমানিক মূল্য ৩ কোটি থেকে ৪.৭৬ কোটি টাকা পর্যন্ত বলা হলেও ফিফা কখনও আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট মূল্য প্রকাশ করেনি। ফিফা গোল্ডেন বুট বিজয়ীকে কোনও আলাদা নগদ পুরস্কার দেয় না। অর্থাৎ, একজন খেলোয়াড় শুধুমাত্র ট্রফি ও সম্মান পান। 

এর সঙ্গে সরাসরি আর্থিক পুরস্কার যুক্ত নয়। তবে বাস্তবে এই সম্মান জেতার পর খেলোয়াড়দের বাজারমূল্য, স্পনসরশিপ, ক্লাব চুক্তি ও বাণিজ্যিক আয় অনেক বেড়ে যায়। তাই পরোক্ষভাবে গোল্ডেন বুটের আর্থিক মূল্য বিপুল।

২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন। ফাইনালে হ্যাটট্রিক করা সত্ত্বেও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি তিনি। তবে ব্যক্তিগত এই সম্মান তার ঝুলিতে জমা হয়। 

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট জয়ের রেকর্ড ফ্রান্সের জাস্ট ফঁতেনের দখলে রয়েছে। তিনি ১৯৫৮ বিশ্বকাপে অবিশ্বাস্য ১৩ গোল করেছিলেন - যা আজও বিশ্বকাপের এক আসরে সর্বাধিক গোলের রেকর্ড। 

অন্যদিকে, ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনার গিলের্মো স্টাবিলে ৮ গোল করে টুর্নামেন্টের প্রথম গোল্ডেন বুট বিজয়ী হিসেবে পরিচিত হয়েছেন।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বাধিক ৮টি গোল করে সবার গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন গোল্ডেনবয় লিওনেল মেসি। এখন পর্যন্ত মাঠে খেলেছেন মোট ৭১২ মিনিট। তবে তার অ্যাসিস্ট-এর সংখ্যা ৪। ৬৬৬ মিনিট মাঠে থেকে ৮ গোল করেছেন ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। তার অ্যাসিস্ট রয়েছে ৩টি।  অবস্থাদৃষ্টে মনে হচ্ছেে গোল্ডেন বুটের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন ফরাসি ‘টাট্টু ঘোড়া’ এমবাপ্পে। যদিও এই দু’জনেরই এখন পর্যন্ত একটি করে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। 

১৯ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী খেলায় মাঠে নামবে ফ্রান্স ও ইংল্যান্ড। ওদিকে ২০ জুলাই বিশ্বকাপের সমাপনী দিনে ট্রফি জয়ের লড়াই অবতীর্ণ হবে মেসির আর্জেন্টিনা এবং লামিন ইয়ামালের স্পেন। যদি ১৯ জুলাই ম্যাচে এমবাপ্পে জ্বলে উঠতে না পারেন, তবে সেদিনই থেমে যাবে গোল্ডেন বুটের জন্য মেসি-এমবাপ্পে দ্বৈরথ।

বিশ্বকাপের ইতিহাস বলছে, গোল্ডেন বুট সবসময়ই যায় সেই ফুটবলারের হাতে, যিনি চাপের মুহূর্তে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান এবং তার দল শেষ পর্যন্ত টিকে থাকে।

রূপালী বাংলাদেশ

Link copied!