× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ১২:২৩ পিএম

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ১২:২৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আর্জেন্টিনা যত ম্যাচ জিতে সামনে এগোয়, পেছনে পড়ে থাকে ততটাই বিতর্ক। ২০২৬ বিশ্বকাপেও সেই পুরোনো কিছু তর্ক সামনে আসছে—'ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে', 'বিশ্বকাপ সাজানো', কিংবা 'লিওনেল মেসিকে শিরোপা জেতাতেই সবকিছু করা হচ্ছে'! এসব বিতর্ক ইস্যুতে কড়া জবাব দিয়েছেন মেসি।

আলজেরিয়ার বিপক্ষে মেসির একটি স্টাডস-আপ ট্যাকল থেকে শুরু করে মিসর ও সুইজারল্যান্ডের ম্যাচে ভিএআরের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত—সব মিলিয়ে অনেক সমর্থকের অভিযোগ, ফিফা ও ম্যাচ কর্মকর্তারা আর্জেন্টিনার প্রতি পক্ষপাত দেখাচ্ছেন।

এসব অভিযোগের জবাব দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পর সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা দেন।

মেসি বলেন, ‘যাদের কষ্ট লাগে, লাগুক। গত চার বছর ধরে আমরাই বিশ্বের সেরা দল—মানুষ যা-ই বলুক না কেন। আবারও আমরা বিশ্বের সেরা দুই দলের একটিতে জায়গা করে নিয়েছি। এতে প্রমাণ হয়, আমাদের সাফল্য কোনো কাকতালীয় বিষয় নয় এবং কেউ আমাদের কিছু উপহার দেয়নি। টানা দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠা খুব কম দলই পারে, আর আমরা সেটা করে দেখিয়েছি।’

আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে একসময় বিদায়ের দ্বারপ্রান্তে ছিল আর্জেন্টিনা। ম্যাচের ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ে লিওনেল স্কালোনির দল। তবে শেষদিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক মেসি। তার দুটি নিখুঁত অ্যাসিস্ট থেকে গোল করেন এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ। ২-১ ব্যবধানের নাটকীয় জয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

মেসি বলেন, ‘যদি আমরা ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তাহলে অনেকে নানা ধরনের বাজে কথা বলত। কিন্তু আমরা তাদের সেই সুযোগ দিইনি। আমরা জানতাম, ফুটবলীয় দিক থেকে আমরা তাদের চেয়ে ভালো। তবে এমন বড় ম্যাচে অনেক কিছুই নির্ধারিত হয়, ইতিহাসও তৈরি হয়।’

জয়ের পর আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকেও স্মরণ করেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার ঐতিহাসিক পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে মেসি বলেন, ‘নিঃসন্দেহে দিয়েগো ওপর থেকে এই জয় উপভোগ করছেন। আজকের দিনটি তাঁর জন্য খুবই বিশেষ। তাকে এই আনন্দ দিতে পেরে আমরা খুশি। এই জয় তার জন্যও একটি উপহার।’

বিশ্বকাপজুড়ে রেফারিং নিয়ে বিতর্ক থাকলেও মেসির বক্তব্য পরিষ্কার—আর্জেন্টিনার সাফল্যের পেছনে কোনো বিশেষ সুবিধা নয়, বরং ধারাবাহিক পারফরম্যান্সই তাদের টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছে। আগামী রোববার রাতে স্পেনের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে মেসির দল।

রূপালী বাংলাদেশ

Link copied!