× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ১২:৩০ পিএম

সোনাইছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের অসহায় পরিবার পেল ত্রাণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ১২:৩০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্যে সোনাইছড়ি এলাকার পাহাড়ের পাদদেশে বসবাসরত ত্রিপুরা সম্প্রদায়ের শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপকারভোগীদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের সচিব শোভন কান্তি ভৌমিক এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কর্মকর্তা রুবেল দাস।

ত্রাণ বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে সুবিধাবঞ্চিত, অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের ভাষ্য, পাহাড়ের পাদদেশে বসবাসকারী ত্রিপুরা সম্প্রদায়ের অনেক পরিবার দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকট ও নানাবিধ দুর্ভোগের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের এই ত্রাণ সহায়তা তাদের মাঝে স্বস্তি এনে দিয়েছে এবং উদ্যোগটি স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!