× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৩:৫৬ পিএম

টাইগারদের ‘হতশ্রী ব্যাটিং’ নিয়ে যা বললেন কোচ সালাউদ্দিন

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৩:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দিন কয়েক আগেই দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। নতুন দায়িত্ব নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে এতদিন গণমাধ্যমের মুখোমুখি হননি তিনি। তবে আজ রোববার (১০ নভেম্বর) বিসিবির মিরপুর শের-ই বাংলার একাডেমি প্রাঙ্গণে মুখোমুখি হন গণমাধ্যমের। জানিয়েছেন দল নিয়ে নিজের ভাবনার কথা।

নিজের দায়িত্বটা নিয়েই কথা বললেন সবার আগে, ‘যেহেতু  সহকারী কোচ, আর হেড কোচ আছে এখানে। সে কিভাবে দলটা চালাচ্ছে তাকে হেল্প করা সেই সাথে ক্রিকেটারদের যতটুকু পারি হেল্প করা। আমার রোলটা হয়তো একটু আলাদা হবে আগেরবারের তুলনায়। চেষ্টা করব ছেলেরা যেন আরো উন্নতি করে, বিদেশী কোচ আছে তাদের সঙ্গে ছেলেদের যোগাযোগটা যাতে আরো ভালো হয় সেদিকে লক্ষ্য থাকবে।’

নতুন যে সব খেলোয়াড় আছে তাদের নিয়ে বেশ আশাবাদী সালাউদ্দিন। তবে তাদের গাইডলাইন দরকার, সেটাও মনে করিয়ে দিলেন তিনি, ‘যখন সাকিব তামিম মুশফিকরা এসেছিল তখনও তারা টপ খেলোয়াড় হয়নি। তারা আসলে দীর্ঘদিন পরিশ্রম করে তাদের ইচ্ছা এবং নিজের মোটিভেশন এর কারণে একটা পর্যায়ে আসছে। এই ছেলেদের যে ওই মোটিভেশনটা নাই সেটা বলা যাবে না। এই খেলোয়াড়দের অনেক ইচ্ছা হয়তো আছে।’  

সদ্য সহকারী কোচের দায়িত্ব নেয়া সালাউদ্দিনের ভাষ্য, ‘এই ছেলেদের সঠিক গাইডলাইন করলে তারা হয়তো একদিন স্টার খেলোয়াড়ে আবির্ভূত হবে। চেষ্টা তো করতেই হবে তাছাড়া সবাইকে একটু আশাবাদী হতে হবে, ছেলেদের সাপোর্ট করার জন্য।’

সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে ভালো করছে না টিম টাইগার্স। সমস্যা কোথায় পরে সালাউদ্দিন বললেন, ‘আসলে সরাসরি তো বলা যাবে না সেটা টেকনিক্যালি সমস্যা নাকি মানসিক সমস্যা নাকি অনুশীলনের সমস্যা। সেটা সামনাসামনি কাজ না করলে বোঝা যাবে না। এটার জন্য তো আমাদের অনেক কোচিং স্টাফ আছে তারা তো ভালো জানে খেলোয়াড়রা ভালো জানে। আমার মনে হয় সমস্যাটা খোঁজা হচ্ছে।’  

অবশ্য এখনই সব পরিবর্তন হবে না সেটাও জানেন সালাউদ্দিন, ‘রাতারাতি সবকিছু যে পরিবর্তন হয়ে যাবে সেটা আশা করা ঠিক না। এট লিস্ট মানসিকভাবে তারা একটু ভালো হতে পারে আরেকটু চিন্তাভাবনাটা বড় করতে পারে। সেই সামর্থ্যটুকু যাতে পুরোটা দিতে পারে সেটার দিকে আসলে লক্ষ্য রাখা উচিত। আশা রাখি ইনশাল্লাহ তারা একটা ভালো পর্যায় যাবে।’ 

আরবি/এফআই

Link copied!