× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০২:৩২ পিএম

এপ্রিলেই পাকিস্তানে আরেক আইসিসি টুর্নামেন্ট

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০২:৩২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গতকাল ভারত ও নিউজিল্যান্ডের ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারতের রাজনৈতিক ইস্যুর কারণে এটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছে।

তবে এবার পাকিস্তান আরেক আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে, যেখানে বাংলাদেশও অংশগ্রহণ করবে। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার পাকিস্তান ২০২৫ সালের নারীদের একদিনের বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ড আয়োজন করবে।

আগামী ৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই কোয়ালিফায়ার রাউন্ডে অংশ নেবে ৬টি দেশ—পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ড। এই প্রতিযোগিতায় দু’টি দল মূল নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

তবে, এখনও ভেন্যু চূড়ান্ত হয়নি, তবে গুঞ্জন রয়েছে যে ম্যাচগুলো পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হতে পারে।

নারীদের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট ৮টি দল। যাদের মধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং স্বাগতিক ভারত সরাসরি কোয়ালিফাই করেছে। পাকিস্তান যদি কোয়ালিফাই করে, তবে তাদের ম্যাচগুলি সম্ভবত তৃতীয় কোনও দেশে হবে।

পাকিস্তান দীর্ঘদিন পর নিজেদের মাটিতে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে, তবে কিছু বিতর্কেরও মুখোমুখি হয়েছে। বৃষ্টির কারণে কয়েকটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এবং দর্শক টানতে না পারায় তাদের কিছু সমালোচনা হয়েছে।

আরবি/এফআই

Link copied!