× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ১২:০১ পিএম

কঠিন সিদ্ধান্ত নিলেন তামিম!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ১২:০১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি মাসে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যেখানে যুব টাইগারদের নেতৃত্ব দিবেন আজিজুল হক তামিম। যদিও এই সফরে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা ছিল।

মূলত, আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কারণেই এই শঙ্কা ছিল। যশোরের একটি স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তামিমের। তবে তিনি এবারের পরীক্ষায় না বসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকেই বেছে নিয়েছেন।

জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তামিমকে পরীক্ষার জন্য ছাড়পত্র দিয়েছিল। তবে তার পরিবার বিষয়টি মেনে নিয়েছে এবং তামিমকে সমর্থন জানিয়ে পাশে রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, ভবিষ্যতে তামিমের ইচ্ছে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার।

আগামী ২৪ এপ্রিল ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করবে বাংলাদেশ যুব দল। এরপর ২৬ এপ্রিল প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে, দ্বিতীয় ওয়ানডে হবে ২৮ এপ্রিল।

এরপর ১ মে, ৩ মে, ৬ মে ও ৮ মে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়।

আরবি/আরডি

Link copied!