× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৯:২৮ পিএম

আবারও শাস্তির মুখে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৯:২৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তান দলকে আবারও শাস্তি দিলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে স্লো ওভার রেটের কারণে বৃহস্পতিবার (০৩ এপ্রিল) পাকিস্তানকে এই শাস্তি দেওয়া হলো।

ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮৪ রানে হার মানে পাকিস্তান। আর এই ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম করায় পাকিস্তান দলকে তাদের ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো এই জরিমানা আরোপ করেন। পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির আচরণবিধির ২.২ ধারা অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতিটি কম ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়।

উল্লেখ্য, চলমান সিরিজে দ্বিতীয়বারের মতো জরিমানা গুনলো পাকিস্তান। এর আগে নেপিয়ারে অনুষ্ঠিত প্রথম ম্যাচেও স্লো ওভার-রেটের জন্য তাদের ১০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছিল। সেই ম্যাচে পাকিস্তান নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম করেছিল।

আরবি/এসএমএ

Link copied!