× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৩:০৫ পিএম

তামিমকে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৩:০৫ পিএম

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

চলতি মাসে শ্রীলঙ্কায় ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১৯ এপ্রিল) ১৫ সদস্যের এই দল ঘোষণা করে বিসিবি। যেখানে দলের নেতৃত্বে রাখা হয়েছে আজিজুল হাকিম তামিমকে।

এ ছাড়াও ঘোষিত দলে জায়গা পেয়েছেন জাওয়াদ আবরার, সামিউল বশির রাতুল ও কালাম সিদ্দিকি অ্যালিনসহ আরও বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটার।

১৫ সদস্যের স্কোয়াডের পাশাপাশি স্ট্যান্ডবাই হিসেবে ৫ জন ক্রিকেটারকে রাখা হয়েছে দলের সাথে।

আগামী ২৪ এপ্রিল একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা যুব দল। এর আগে ৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত রাজশাহীতে এক প্রস্তুতি ক্যাম্পে অংশ নেয় অনূর্ধ্ব-১৯ দলের সদস্যরা।

বাংলাদেশ দল আগামী ২১ এপ্রিল ঢাকা ত্যাগ করবে। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল। পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে ২৮ এপ্রিল, ১, ৩, ৬ ও ৮ মে অনুষ্ঠিত হবে। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার হাম্বানটোটায়।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার।

স্ট্যান্ডবাই:

রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ এবং শাহরিয়ার আল আমিন।

আরবি/আরডি

Link copied!