× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০১:০০ পিএম

জাতীয় দলের ক্যাম্পে সবার আগে ইতালিয়ান প্রবাসী ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০১:০০ পিএম

ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এশিয়ান কাপ বাছাই ক্যাম্পের জন্য দেশে এসে পৌঁছেছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। 

আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পের আগে আজ বুধবার (২৮ মে) সকাল ৮টায় ইতালির রোম থেকে বাংলাদেশ বিমানে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। 

বাফুফের প্রটোকল অফিসার তাকে স্বাগত জানিয়ে সরাসরি টিম হোটেলে নিয়ে যান। জাতীয় দলে ডাক পাওয়া অন্য ফুটবলাররা আগামী পরশু দিন যোগ দিলেও, ফাহমিদুলই সবার আগে ক্যাম্পের জন্য চলে আসলেন।

ফাহমিদুলের এবারের প্রত্যাবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ। মার্চ উইন্ডোতে সৌদি আরবে অনুষ্ঠিত ক্যাম্পে তাকে ছাড়াই বাংলাদেশ দল দেশে ফিরেছিল, যা কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে তীব্র সমালোচনার মুখে ফেলেছিল। 

এর আগে, তাকে দলে ফেরানোর দাবিতে সমর্থকরা বিক্ষোভ মিছিল পর্যন্ত করেছিলেন এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই ইস্যুতে বাফুফে সভাপতিকে তলব করেছিলেন।

সৌদি আরব ক্যাম্পে এক সপ্তাহের বেশি সময় অনুশীলন করার পরও সম্ভাবনাময় এই খেলোয়াড়কে কোচ ঢাকায় না আনায় বাফুফে কর্মকর্তারাও বিস্মিত হয়েছিলেন। 

জাতীয় দল কমিটির সভায় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকেও ফাহমিদুলকে নিয়ে বড় প্রশ্নের মুখে পড়তে হয়, যার ফলস্বরূপ কোচ তাকে পুনরায় দলে ডাকতে বাধ্য হন।

এবার বাফুফে কর্তারা ফাহমিদুলের অনুশীলন নিজ চোখে দেখতে পাবেন, যা তার ভবিষ্যৎ জাতীয় দলের অবস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!