× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জুন ৪, ২০২৫, ০৮:০৫ পিএম

ঘরের মাঠে হামজার স্বপ্নের অভিষেক

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জুন ৪, ২০২৫, ০৮:০৫ পিএম

গোল করার পর হামজাকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

গোল করার পর হামজাকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

ঢাকার জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচায় যেন স্বপ্ন বুনলেন হামজা চৌধুরী। প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে খেলতে নেমেই গোল করলেন এই তারকা মিডফিল্ডার। তার গোলের পর স্টেডিয়ামজুড়ে উড়ছে লাল-সবুজের পতাকা! 

লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের আলো ঝলমলে মঞ্চে দাপিয়ে বেড়ানো হামজা, এবার নিজ দেশের জার্সিতে দেখালেন তার ঝলক।

ভুটানের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিট। গ্যালারিতে তখনও পুরো মাত্রায় উৎসবের ঢেউ লাগেনি। ঠিক তখনই জামাল ভূঁইয়ার নিখুঁত কর্নার কিক। আর তাতে লেস্টার সিটির মিডফিল্ডারের দুর্দান্ত এক হেড। 

বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়লো পুরো স্টেডিয়াম। দেশের মাটিতে স্বপ্নের মতো অভিষেক হলো হামজার।

এর আগে গত মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজার। ওই ম্যাচেই অভিষেক হওয়ার সম্ভাবনা ছিল ফাহমিদুল ইসলামের, কিন্তু সেদিন হয়নি। 

তবে আজ, ঢাকা জাতীয় স্টেডিয়ামে ইতালিয়ান প্রবাসী এই ফুটবলারের অভিষেক হলো, যা বাংলাদেশের ফুটবলের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করলো। 

এদিকে, প্রীতি ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয় এই বহু প্রতীক্ষিত লড়াই। আজকের এ খেলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১-০তে এগিয়ে বাংলাদেশ।

ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার একাদশ নির্বাচন নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত সব সংশয় দূর করে হামজা দেওয়ান চৌধুরী এবং ফাহমিদুল ইসলাম, দুজনকেই মূল একাদশে রেখেছেন কোচ।

রূপালী বাংলাদেশ

Link copied!