× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৫, ২০২৫, ০৭:৩২ পিএম

বাংলাদেশের বিপক্ষে লঙ্কান শিবিরে নতুন ছয় মুখ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৫, ২০২৫, ০৭:৩২ পিএম

এই সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ছবি- সংগৃহীত

এই সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ছবি- সংগৃহীত

দুই দিন পরই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে শ্রীলঙ্কা। এই সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। যেখানে ছয়জন নতুন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

বাংলাদেশ ও শ্রীলংঙ্কার এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র।

অভিষেক অপেক্ষায় থাকা সেই ছয় ক্রিকেটার হলেন লাহিরু উদারা, পসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রথনায়েকে, থারিন্দু রত্নায়েকে এবং ঈশিতা ভিজেসুন্দরা। 

তাদের এই অন্তর্ভুক্তি লঙ্কান দলের ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত বহন করছে।

এই সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আবেগঘন দিক হলো অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের অবসর ঘোষণা। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার প্রথম টেস্ট শেষেই তাঁর ১৬ বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন। 

২০০৯ সালে গলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল ম্যাথিউসের, এবং কাকতালীয়ভাবে নিজের শেষ টেস্টটিও তিনি একই মাঠে খেলবেন।

সিরিজের প্রথম টেস্টটি আগামী ১৭ জুন গলে শুরু হবে। এরপর দ্বিতীয় টেস্টটি ২৫ জুন থেকে শুরু হবে কলম্বোয়।

শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড

পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রথনায়েকে, প্রবাত জয়াসুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধানাঞ্জয়া, মিলন রথনায়েকে, অসিথা ফার্নান্দো, কাসুন রাজিতা, ঈশিতা ভিজেসুন্দরা।

রূপালী বাংলাদেশ

Link copied!