× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ০১:০৬ পিএম

গলে মুশফিক-লিটনের ব্যাটে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ০১:০৬ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দ্বিতীয় দিনে শট খেলার পথে মুশফিক। ছবি  সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দ্বিতীয় দিনে শট খেলার পথে মুশফিক। ছবি সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেও দারুণ খেলছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও লিটন দাসের ৭৪ রানের অপরাজিত জুটিতে লাঞ্চ পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩৮৩ রান। এদিকে হাতে আছে ৬ উইকেট।

দ্বিতীয় দিনের শুরুটা যদিও একটু ধাক্কা দিয়ে হয়। ব্যক্তিগত ১৪৮ রানে থেমে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে এরপর উইকেটে এসে সাবলীল ব্যাটিংয়ে রান বাড়ানোর চেষ্টায় এগিয়ে যান লিটন দাস।

মুশফিক শুরু থেকেই ছিলেন অনবদ্য। প্রথম দিনে দুর্দান্ত সেঞ্চুরির পর আজ সকালে এগিয়ে যাচ্ছেন দ্বিশতকের পথে। লাঞ্চের সময় তিনি ছিলেন অপরাজিত ১৪১ রানে। তার ২৭২ বলের ইনিংসে রয়েছে ৭টি চারের মার।

অন্যদিকে, ৫৭ বলে ৪৩ রান করেছেন লিটন। হাঁকিয়েছেন চারটি চার এবং একটি ছয়।

এই জুটির শুরুটা কিন্তু খুব একটা সহজ ছিল না। মাত্র ৮ রানে লিটনের রানআউট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল একটি ভুল বোঝাবুঝিতে, কিন্তু থ্রো যাওয়া উচিত ছিল উইকেটকিপারের প্রান্তে, সেটি যায় উল্টো প্রান্তে। এরপর আবার ১৪ রানে থাকতে থারিন্দুর বলে মিডউইকেটে সহজ ক্যাচ ফেলেন পাথুম নিসাঙ্কা। সেই ওভারেই পরপর তিনটি বাউন্ডারি মেরে চাপ কমিয়ে নেন লিটন।

লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন থারিন্দু রত্নায়েকে। ৩৯.২ ওভারে ১৫৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন। একই উইকেট সংখ্যা আসিথা ফার্নান্দোরও। প্রভাত জয়সুরিয়া ৪২ ওভার বল করে উইকেটহীন ১২৫ রান দিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!