× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ০৪:০৪ পিএম

অধিনায়কত্ব ছাড়া নিয়ে যা বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ০৪:০৪ পিএম

নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষেই লাল বলের অধিনায়কত্ব ছাড়ছেন বলে খবর প্রকাশ হয়েছে। ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের একটি সূত্রের বরাতে সম্প্রতি খবরটি প্রকাশ হয়। এ খবর ক্রিকেট অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার (২৩ জুন) কলম্বোতে দলীয় অনুশীলনের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হোসেন শান্তকে তার অধিনায়কত্ব ছাড়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।

শান্ত বলেন, ‘আলোচনা তো আগে থেকেই হচ্ছে, আলোচনা হচ্ছে হতে থাক। আমি এ বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না। কারণ দুই দিন পরে টেস্ট ম্যাচ, টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই।’

‘টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই, একজন অধিনায়ক হিসেবে, একজন ব্যাটার হিসেবে।’

তিনি আরও যোগ করেন, ‘এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় থাক।’

ভালো পারফর্ম করেই অনেক ক্রিকেটার অবসর নেন বা অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। শান্তর ক্ষেত্রেও এমন কিছু ঘটছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব থেকে ভালো মুহূর্ত ছিল আগের টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি।’

‘অধিনায়ক হিসেবে তখনই বলে দিতে পারতাম। না, এই মুহূর্তে এরকম কোনো প্ল্যান নেই।’

শান্ত আরও বলেন, ‘ভালো খেলে ছেড়ে দিতে হবে, মানুষকে দেখাতে হবে এরকমও না। আবার খারাপ খেললে করা যাবে না, এরকমও না।’

‘জিনিসটা হয়েছে যেটা দলের জন্য ভালো হবে, দলের ভালো কিছু হবে, ওটাই করা হবে। তো এই মুহূর্তে এটা নিয়ে খুব বেশি কথা না বলাটাই ভালো।’

শান্ত সবার কাছে অনুরোধ করে বলেন, ‘সবার কাছে একটা অনুরোধ থাকবে খুব বেশি আলোচনা সমালোচনা-মাতামাতির দরকার নেই। খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচ সামনে আমি আশা করব, এটা কীভাবে ভালো খেলা যায়, সেটা নিয়ে চিন্তা করতে।’

রূপালী বাংলাদেশ

Link copied!