× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৫, ০৪:২৬ পিএম

ক্লাব বিশ্বকাপে খেলছেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৫, ০৪:২৬ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি- সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি- সংগৃহীত

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ঘোষণা দিয়েছেন, তিনি পুনর্গঠিত ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছেন না। ক্লান্তি কাটিয়ে আসন্ন দীর্ঘ মৌসুমে নিজেকে প্রস্তুত রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই কিংবদন্তি।

রোনালদো বলেন, আমার কিছু প্রস্তাব ছিল ক্লাব বিশ্বকাপে খেলার জন্য, কিন্তু আমি মনে করি এটা কোনো অর্থবোধ করে না। কারণ আমি বিশ্রাম নিতে চাই, নিজেকে প্রস্তুত করতে চাই, কারণ এই মৌসুমটা অনেক দীর্ঘ হবে এবং বছরের শেষে বিশ্বকাপও আছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মন্তব্যের পর থেকেই গুঞ্জন শুরু হয়, আল-নাসর বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন না করলেও হয়তো রোনালদোকে দেখা যাবে বিশেষ ব্যবস্থায়।

তবে সকল জল্পনার অবসান ঘটিয়ে রোনালদো নিজেই জানিয়ে দিলেন—এখন বিশ্রামই তার অগ্রাধিকার।

আল-নাসরের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত এক ভিডিও বার্তায় রোনালদো আরও বলেন, আমি শুধু আল-নাসরের জন্য নয়, জাতীয় দলের জন্যও সম্পূর্ণ প্রস্তুত থাকতে চাই।

এ কারণেই আমি নেশনস লিগের শেষ ম্যাচটি খেলেছি, আর বাকি প্রস্তাবগুলো শুনিনি।

সম্প্রতি অনুষ্ঠিত নেশনস লিগের ফাইনালে স্পেনের বিপক্ষে গোল করেন রোনালদো। ম্যাচটি ২-২ গোলে শেষ হলেও টাইব্রেকারে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হারিয়ে ট্রফি জেতে পর্তুগাল।

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেন রোনালদো। এরপর থেকে ক্লাবটির হয়ে ১০৫ ম্যাচে ৯৩ গোল করে অসাধারণ ফর্মে রয়েছেন তিনি।

রোনালদো জানান, আল-নাসরের সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবায়ন করেছেন এবং তার লক্ষ্য ক্লাবটির হয়ে একটি বড় ট্রফি জয় করা।

তিনি বলেন, আমার লক্ষ্য সবসময় কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ জেতা, বিশেষ করে আল-নাসরের জন্য। আমি এখনও বিশ্বাস করি—আমি সৌদি আরবে চ্যাম্পিয়ন হব।

একইসঙ্গে তার নজর রয়েছে আরেকটি ঐতিহাসিক মাইলফলকে—১০০০ গোল। এখন পর্যন্ত ক্লাব ফুটবলে ৭৯৪ ও জাতীয় দলের হয়ে ১৩৮ গোল করে মোট ৯৩২ গোল করেছেন রোনালদো।

রূপালী বাংলাদেশ

Link copied!