× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৬:৪২ পিএম

ব্যাটিং বিপর্যয়ে অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৬:৪২ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট  দল ও শ্রীলঙ্কা।  ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও শ্রীলঙ্কা। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট হাতে ব্যাটিং বিপর্যয়ে ৪৫.৫ বলে ২৪৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

এদিন শুরুতেই তানজিদ তামিমের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। প্রথমে উইকেট হারিয়ে চাপে পড়লেও পাওয়ার প্লে শেষে ভালো সংগ্রহ পায় টাইগাররা।

আজ শনিবার (৫ জুলাই) কলম্বোর রানা প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হয় এই ম্যাচ।

কলম্বোতে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান মেহেদী হাসান মিরাজ। এদিন টস জিতে বাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।

দলীয় ১০ রানের মাথায় উইকেট হারালেও শান্ত-ইমনের ব্যাটে ঘুরে দাঁড়ায় মিরাজের দল। তবে এরপর থেকে শুরু হয় ছন্দপতন। দলের হয়ে এদিন পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয় ছাড়া কেউই পরেননি ব্যাট হাতে বড় স্কোর গড়তে।

শেষদিকে তানজিম হাসান সাকিবের ২১ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৩ রানের উপর ভর করে ২৪৮ রানের মাঝারি সংগ্রহ পায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে এদিন ইমন করেন ৬৯ বলে ৬৭ রান, তাওহিদ হৃদয় ৬৯ বলে ৫১ রান, তানজিদ হাসান তামিম ১১ বলে ৭ রান, নাজুল হোসেন শান্ত ১৯ বলে ১৪ রান, মেহেদী মিরাজ ১০ বলে ৯ রান, তানজিম হাসান সাকিব ২১ বলে ৩৩ রান ও শামীম হোসেন পাটোয়ারী ২৩ বলে ২২ রান করে সাজঘরে ফিরেন।

বল হাতে লঙ্কানদের হয়ে এদিন ৪ উইকেট তুলে নেন আসিথা ফার্নান্দো। এবং তিন উইকেট তুলে নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবং একটি করে উইকেট নেন দুশমন্থ চামিরা, চারিথ আসালাঙ্কা।

এদিকে আজকের ম্যাচে লঙ্কানদের জয়ের জন্য প্রয়োজন ৩০০ বলে ২৪৯ রান। অপরদিকে এ ম্যাচে জয় না পেলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে বাংলাদেশের। ইতিমধ্যে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা।

আজকের খেলায় দুই দলের একাদশ

শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দুশমন্থ চামিরা।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

রূপালী বাংলাদেশ

Link copied!