× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৩:৫১ পিএম

ভুটানের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৩:৫১ পিএম

গোলের পর বাংলাদেশের মেয়েদের উল্লাস। ছবি- সংগৃহীত

গোলের পর বাংলাদেশের মেয়েদের উল্লাস। ছবি- সংগৃহীত

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম লেগের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) কিংস অ্যারেনায় বিকেল ৩টায় শুরু হয় ম্যাচটি। এদিন একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় নেপাল লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে।

আফঈদা খন্দকারদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল এই টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে নিয়ে আজও মাঠে নেমেছে। নেমেই ভুটানের বিপক্ষে পেয়ে যান ১-০ গোলের লিড।

এর আগে বাংলাদেশের মেয়েরা শ্রীলঙ্কা ও নেপালকে পরাজিত করেছে। 

খেলা শুরুর আগে অধিনায়ক আফঈদা বলেন, নেপালের বিপক্ষে আমরা শেষ মুহূর্তে জিতেছি। আল্লাহর রহমতে আমরা যা চেয়েছি, তাই পেয়েছি।  আমরা সবাই ভালো প্রস্তুতি নিয়েছি এবং কোচ পিটার বাটলারের পরিকল্পনা অনুযায়ী খেলব।

দক্ষিণ এশিয়ার ফুটবলে ভুটান কখনোই বাংলাদেশের জন্য শক্ত প্রতিপক্ষ ছিল না। ২০২২ সালের সাফ চ্যাম্পিয়নশিপে সাবিনা খাতুনরা ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিলেন। 

গত বছর একই টুর্নামেন্টে বাংলাদেশের জয়ের ব্যবধান ছিল ৪-২। বয়সভিত্তিক আসরেও ভুটান বাংলাদেশের মেয়েদের কাছে কোনো হুমকি হতে পারেনি। 

২০২৩ সালের এই টুর্নামেন্টের গ্রুপ পর্বেও আকলিমা-শামসুন্নাহাররা ভুটানকে ৫-০ গোলে হারিয়েছিলেন। এবারের আসরেও শামসুন্নাহার ভালো পারফর্ম করছেন এবং গোল পাচ্ছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!