× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৯:২৬ পিএম

মেহেদীর জোড়া আঘাতে চাপে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৯:২৬ পিএম

শেখ মেহেদী। ছবি- সংগৃহীত

শেখ মেহেদী। ছবি- সংগৃহীত

সুপার ফোরের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে’তে ভালো শুরুর পর মেহেদীর জোড়া আঘাতে চাপে পড়েছে শ্রীলঙ্কা।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় রাত সাড়ে আটটায়। সুপার ফোরের এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।

টস হেরে শ্রীলঙ্কার হয়ে এদিন ব্যাট হাতে ওপেনিংয়ে আসে পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। ব্যাট হাতে শুরু থেকেই তাণ্ডব চালান দুই লঙ্কান ব্যাটার।

৪.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে শ্রীলঙ্কা তুলে নেয় ৪৪ রান। দলীয় ৫ ওভারের শেষ বলে পাথুম নিসাঙ্কাকে আউট করে লঙ্কানদের জুটি ভাঙেন তাসকিন আহমেদ।

তাসকিনের পর দলীয় ৫৮ রানের মাথায় লঙ্কান অভিজ্ঞ ব্যাটার কুশলকে ফিরিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান শেখ মেহেদী। মেন্ডিসকে ফেরানোর পর লঙ্কান শিবিরে আবারও আঘাত হানেন মেহেদী।

দলীয় ৯.১ ওভারে ৬৫ রানের মাথায় কামিল মিশারাকে বোল্ড করে সাজঘরে ফেরান বাংলাদেশি এই তরুণ স্পিনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৭২ রান। ৪ বলে ৬ রানে খেলছেন দাসুন শানাকা ও ৫ বলে ৫ রানে ব্যাট করছেন কুশল পেরেরা।

বল হাতে বাংলাদেশের হয়ে দুইটি উইকেট নেন শেখ মেহেদী ও একটি উইকেট নেনে তাসকিন আহমেদ।

আজকের ম্যাচের আগে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে মোট ২১ বার মুখোমুখি হয়েছে। পরিসংখ্যানের দিক থেকে শ্রীলঙ্কা কিছুটা এগিয়ে। তারা ১৩টি ম্যাচে জয় পেয়েছে, যেখানে বাংলাদেশের জয় ৮টি।

রূপালী বাংলাদেশ

Link copied!