× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৬:৪৭ পিএম

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তানের খেলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৬:৪৭ পিএম

বাংলাদেশ ও পাকিস্তান। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তান। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। টুর্নামেন্টের আনুষ্ঠানিক সেমিফাইনাল না থাকলেও পয়েন্টের সমীকরণ এই ম্যাচকে একরকম অলিখিত সেমিফাইনালে পরিণত করেছে।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে এই ম্যাচ।

ক্রিকেট ভক্তদের মনে প্রশ্ন থাককে পারে, সুপার ফোরের টি-টোয়েন্টি ফরম্যাটের এই হাই-ভোল্টেজ ম্যাচটি কোথায় দেখা যাবে। তাদের জন্য সুখবর হলো, এবারের এশিয়া কাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচারিত হচ্ছে একাধিক প্ল্যাটফর্মে।

টেলিভিশনে যারা খেলা দেখতে চান, তারা টি স্পোর্টস, সনি টেন ১ এবং সনি টেন ৫ চ্যানেলগুলোতে চোখ রাখতে পারেন।

ডিজিটাল প্ল্যাটফর্ম ও মোবাইল ফোনেও থাকছে খেলা দেখার দারুণ সুযোগ। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম টফি (Toffee) এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।

এর মাধ্যমে যেকোনো জায়গা থেকে খুব সহজেই ম্যাচ উপভোগ করা যাবে। টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস), টফি লাইভ ডট কম এবং স্মার্ট টিভিতে (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজেন ও এলজি ওয়েবওএস) দর্শকরা সরাসরি খেলা দেখতে পারবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!