× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৪:৫৭ পিএম

চমক রেখে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৪:৫৭ পিএম

বাংলাদেশ ক্রিকেট দল।  ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

আফগানিস্তান সিরিজ শেষ করে দেশে ফিরেছেন জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজরা। তবে বিশ্রামের সুযোগ মিলছে না টাইগারদের। একদিন পরই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামতে হবে বাংলাদেশকে। এই সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইনজুরির কারণে আফগানিস্তান সিরিজে খেলতে পারেননি লিটন কুমার দাস। ধারণা করা হচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই দলে ফিরবেন তিনি। তবে এবারও মাঠে নামা হচ্ছে না তার। ফলে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। ভিসা জটিলতার কারণে আফগানিস্তান সফরে খেলা হয়নি তার, তবে এবার ঘরের মাঠে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পাচ্ছেন তিনি।

আফগানিস্তান সিরিজের দল থেকে দুটি পরিবর্তন এনেছে বিসিবি। বাদ পড়েছেন নাহিদ রানা ও নাসুম আহমেদ। দলে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন তরুণ অলরাউন্ডার মাহিদুল ইসলাম অঙ্কন, যিনি প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ

রূপালী বাংলাদেশ

Link copied!