× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৮:৪১ পিএম

৯ কোটি ২০ লাখে কলকাতায় মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৮:৪১ পিএম

মোস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

মোস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

আইপিএল নিলামে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়াতে রীতিমতো যুদ্ধ লেগেছিল। শেষ পর্যন্ত তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৯ কোটি ২০ লাখ রুপিতে ‘দ্য ফিজ’-কে দলে ভেড়াতে সক্ষম হয়।

২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে ওঠা মুস্তাফিজুরকে শুরু থেকেই আগ্রহ দেখিয়েছে দিল্লি ক্যাপিটালস। তার আগে চেন্নাই সুপার কিংসও বিডে যোগ দিয়েছিল। দর বাড়তে বাড়তে পৌঁছে যায় ৫ কোটি রুপিতে।

এরপর নাটকীয় মোড় নেয় নিলামের পরিস্থিতি, কলকাতা নাইট রাইডার্স হঠাৎ বিডে ঢুকে যায়। চেন্নাই ৭ কোটি পর্যন্ত দর বাড়ালেও কেকেআরের দৃঢ় অবস্থানের সামনে তারা শেষ পর্যন্ত পিছিয়ে আসে।

নিলামে বড় অঙ্কের এই চুক্তির মাধ্যমে মুস্তাফিজুর এবার নতুন চ্যালেঞ্জে নামছেন। আইপিএলে তার বৈচিত্র্যপূর্ণ কাটার ও ডেথ ওভারের দক্ষতা কেকেআরের বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!