ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব এখনো প্রিমিয়ার লীগের একটি স্বাধীন শুনানির রায়ের জন্য অপেক্ষা করছে। ফেব্রুয়ারি ২০২৩ সালে ক্লাবটি প্রিমিয়ার লীগের আর্থিক নিয়ম লঙ্ঘনের ১০০টিরও বেশি অভিযোগের মুখোমুখি হয়।
ক্লাবের বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রিমিয়ার লীগের স্বাধীন কমিশন এখনও বিষয়টি পর্যালোচনা করছে। এক বছরেরও বেশি সময় পার হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঘোষণা করা হয়নি।
আর্থিক অভিযোগের পরই সিটি ক্লাব দাবি করেছিল, তাদের নির্দোষ প্রমাণিত করার জন্য অপ্রতিরোধ্য প্রমাণ রয়েছে।
ক্লাবের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্বাধীন কমিশন মামলাটির ওপর কাজ করছে এবং এটি এখনও শেষ হয়নি। গত বছরও একই ধরনের আপডেট প্রকাশ করা হয়েছিল।
মামলাটি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত স্বাধীন কমিশনের সামনে শুনানি হয়। সিজনের শুরুতে প্রিমিয়ার লীগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স জানান, উভয় পক্ষকে ‘ধৈর্য্য’ ধরতে হবে।
মাস্টার্স বলেন, এটি মূলত একটি স্বাধীন বিচারব্যবস্থা। তারা প্রক্রিয়ার নিয়ন্ত্রণে থাকে এবং রায়ের সময় নির্ধারণ করে। আমরা কোনোভাবে এতে প্রভাব ফেলতে পারি না।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন