× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৭:৫৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক শানাকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৭:৫৩ পিএম

শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অভিজ্ঞ অলরাউন্ডার দাসুন শানাকার ওপর আবারও আস্থা রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। চারিথ আসালঙ্কার পরিবর্তে সংক্ষিপ্ত সংস্করণে লঙ্কান দলের অধিনায়ক হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন শানাকা।

এর আগে শানাকার নেতৃত্বেই টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ জয়ের কৃতিত্ব অর্জন করে শ্রীলঙ্কা। পাশাপাশি বৈশ্বিক মঞ্চেও দলকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে নিয়ে যান তিনি। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরের ঠিক আগে তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

অধিনায়ক হিসেবে দাসুন শানাকার নতুন মিশন শুরু হবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়ে। প্রধান কোচ সনাথ জয়াসুরিয়ার পূর্ণ সমর্থনেই তাকে আবারও নেতৃত্বে ফেরানো হয়েছে।

নবনিযুক্ত প্রধান নির্বাচক প্রমোদ্য উইকরামাসিংহে জানান, কোচ জয়াসুরিয়ার সঙ্গে আলোচনার পরই শানাকাকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পূর্ববর্তী নির্বাচক কমিটির ঘোষিত ২৫ সদস্যের তালিকাকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল হিসেবে চূড়ান্ত করা হয়েছে। আসন্ন বিশ্বকাপে শ্রীলঙ্কা খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে লঙ্কানদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবুয়ে।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, জানিথ লিয়ানাগে, চারিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, পবন রত্নায়েকে, সোহান আরাচ্চিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মিলান রত্নায়েকে, নুয়ান তুষারা, ঈশান মালিঙ্গা, দুশমন্থ চামিরা, প্রমোদ মাদুশান, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা, মাহিশ থিকশানা, দুশান হেমন্ত, বিজয়কান্ত বিশ্বকান্ত ও ত্রাভিন ম্যাথু।

রূপালী বাংলাদেশ

Link copied!