× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:৪২ পিএম

ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:৪২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইমার্জিং এশিয়া কাপের পর এবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ—আবারও স্বপ্নভঙ্গ হলো ভারতের। রবিবার আইসিসি অ্যাকাডেমি মাঠে ফাইনালের মেগা লড়াইয়ে ভারতের ব্যাটিং ও বোলিংকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে ট্রফি ছিনিয়ে নিল পাকিস্তান।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ৩৪৭ রান। পাক ইনিংসের মূল নায়ক ওপেনার সমীর মিনহাস। তার ব্যাট থেকে আসে বিধ্বংসী ১৭২ রান (১১৩ বল)। নিজের ইনিংসে তিনি ৯টি ছক্কা ও ১৭টি চার মারেন।

এছাড়াও পাকিস্তানের পক্ষে আহমেদ হুসেনও ৫৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ভারতের হয়ে দীপেশ দেবেন্দ্রন ৩টি উইকেট নিলেও খরচ করেন ৮৩ রান। এছাড়া হেনিল ও খিলান প্যাটেল ২টি করে উইকেট নেন।

৩৪৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা ছিল মারকুটে। ওপেনার বৈভব সূর্যবংশী প্রথম ৪ বলেই তুলে নিয়েছিলেন ১৯ রান। কিন্তু সেই গতি বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।

এদিন অভিজ্ঞান কুণ্ডু ও কণিষ্ক চৌহানরা দাঁড়াতেই পারেননি। শেষদিকে দীপেশ দেবেন্দ্রনের লড়াইয়ে ১৫০ রানের গণ্ডি পার করে ১৫৬ রানেই অলআউট হয়ে যায় ভারত। ১৯১ রানের বিশাল ব্যবধানে জয়ী হয়ে উৎসবে মেতে ওঠে পাকিস্তান।

 

রূপালী বাংলাদেশ

Link copied!