× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:৩৮ পিএম

বিজয় হাজারে ট্রফিতে বিরাটের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:৩৮ পিএম

বিরাট কোহলি। ছবি- সংগৃহীত

বিরাট কোহলি। ছবি- সংগৃহীত

১৫ বছর পর বিরাট কোহলি ফিরে এলেন বিজয় হাজারে ট্রফিতে। ঘরোয়া ক্রিকেটের আঙ্গিনায় ফিরে এসেই নিজের জাত চেনালেন আধুনিক ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলি।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে অন্ধ্র প্রদেশ নির্ধারিত ৫০ ওভারে ২৯৮/৮ রানের সংগ্রহ পায়। জবাবে দিল্লির ইনিংসের শুরুতেইে এক ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দল। কিন্তু তিন নম্বরে নামা বিরাট কোহলি যেন অন্য কোনো পরিকল্পনায় মাঠে নেমেছিলেন। পুরো ইনিংসকে নিজের কাঁধে তুলে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান তিনি।

এই ইনিংস খেলার পথেই বিরাট কোহলি ভারতের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে লিস্ট-এ ক্রিকেটে ১৬,০০০ রান পূর্ণ করার অনন্য কৃতিত্ব অর্জন করেন।

গ্যালারিতে দর্শক না থাকলেও বিরাটের ব্যাটে ছিল আগ্রাসন। মাত্র ৮৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তার এই চোখধাঁধানো ইনিংসে ছিল ১১টি চার ও ৩টি বিশাল ছক্কা। কোহলির সাবলীল ব্যাটিং দেখে মনেই হয়নি যে তিনি দীর্ঘ ১৫ বছর পর এই টুর্নামেন্টে খেলছেন। এটি ছিল বিরাটের লিস্ট-এ ক্যারিয়ারের ৫৮তম সেঞ্চুরি।

ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য আজকের দিনটি ছিল দ্বিগুণ আনন্দের। একদিকে বিরাট যখন দিল্লির হয়ে রান মেশিনের ভূমিকা পালন করছেন, অন্যদিকে রোহিত শর্মাও বিজয় হাজারে ট্রফিতে অনবদ্য একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। দুই মহাতারকার এমন ফর্মে থাকা ভারতীয় দলের জন্য বড় স্বস্তির খবর।

রূপালী বাংলাদেশ

Link copied!