বিপিএলে পারিশ্রমিক নিয়ে সবসময় জটিলতা দেখা যায়। তবে আসন্ন বিপিএল শুরুর আগেই রংপুর রাইডার্স খেলোয়াড়দের ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করে দিয়েছে।
পারিশ্রমিক নিয়ে পাকিস্তানের তারকা ক্রিকেটার খুশদিল শাহ বলেন, ৪-৫ বছর ধরে বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগ খেলছি। আল্লাহর কাছে শুকরিয়া, সবসময় আমার পুরো পারিশ্রমিক এবং বোনাস পেয়েছি।
জানা গেছে, রংপুর রাইডার্স প্রথম ধাপে ৫০ শতাংশ পারিশ্রমিক খেলোয়াড়দের পরিশোধ করেছে। এ ছাড়া নিয়ম মেনে ২৫ শতাংশ করে পারিশ্রমিক টুর্নামেন্ট শুরুর আগেই পরিশোধ করে দিয়েছে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স।
বাংলাদেশে খেলা নিয়ে খুশদিল আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমার ভালো সম্পর্ক। বিপিএল আমার জন্য সৌভাগ্যের লিগ। গতবার ভালো খেলায় জাতীয় দলে ফিরতে পেরেছিলাম। আশা করছি এবারও ভালো খেলব এবং দলকে জিতাব।’
তিনি রংপুর রাইডার্সের ম্যানেজমেন্টের প্রশংসা করে বলেন, ম্যানেজমেন্ট খুবই ভালো। তরুণ ক্রিকেটারদের মধ্যে অনেক প্রতিভা আছে। ৫-৬ বছরের মধ্যে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।


