× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:০৯ এএম

বড় ব্যবধানে নোয়াখালীকে হারিয়ে দিল চট্টগ্রাম রয়্যালস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:০৯ এএম

৬৫ রানের জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করল চট্টগ্রাম রয়্যালস।  ছবি : সংগৃহীত

৬৫ রানের জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করল চট্টগ্রাম রয়্যালস। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম রয়্যালসে নেই কোনো বিদেশি তারকা। সেই চট্টগ্রাম বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে খালেদ মাহমুদ সুজনের দল নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে দিয়েছে। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রামের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়ায় ১০৯ রানেই থেমেছে নোয়াখালীর ইনিংস। ফলে ৬৫ রানের জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করল শেখ মেহেদীর দল।

বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না সাদাকাত ও হাবিবুর রহমান সোহানের। প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারালেও তৃতীয় ওভারে সোহানকে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের বলে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সোহান আউট হন ৭ বলে ১৫ রান করে।

পরের ওভারে ফেরেন সাব্বির হোসেনও। এর পরের ওভারে সৈকত আলীর উইকেট নেন তানভীর ইসলাম। এদিন দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেননি জাকের আলীও। মেহেদীর বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন ১২ বলে ৬ রান করে।

দ্রুতই চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে নোয়াখালী। দ্রুত রান তুলতে পারছিলেন না সাদাকাত-হায়দারও।

তবে মুকিদুল ইসলাম মুগ্ধ ও তানভিরের করা দুই ওভারে দ্রুত রান তুলতে চেষ্টা করেন তারা দুজন। আক্রমণাত্মক হয়ে ওঠার চেষ্টায় ২৮ বলে ৩৮ রান করে আউট হয়েছেন সাদাকাত। আবু হায়দার রনির বলে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টায় তানভীরের হাতে ক্যাচ দিয়েছেন বাঁহাতি এই ওপেনার।

পরের ওভারে তানভীরকে টানা দুই বলে দুই ছক্কা মারেন হায়দার। পরের বলেও ছক্কা মারতে চেয়েছিলেন। পরে সেই তানভীরের বলেই মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দিয়েছেন ২৪ বলে ২৮ রান করে। পরের বলে আউট হয়েছেন হাসান মাহমুদ। ১০০ রানে ৭ উইকেট হারানোর পর কেউই সেভাবে কিছু করতে পারেননি।

শেষ পর্যন্ত ১০৯ রানে অলআউট হয় নোয়াখালী। চট্টগ্রামের হয়ে তানভীর ৩টি এবং মেহেদী, শরিফুল ও মুগ্ধ ২টি করে উইকেট নিয়েছেন।

এর আগে চট্টগ্রামের হয়ে মির্জা বেগ একাই বড় ইনিংস খেলেন। পুরো ২০ ওভার ব্যাট করলেও ৬৯ বল খেলে ৭ চার ও ২ ছয়ে করেন ৮০ রান। হাসান মাহমুদের বলে এলবিডব্লিউ হন তিনি। এদিন মোহাম্মদ নাঈম শেখ থামেন ১১ বলে ১১ রান করে। তারপর মাহফিজুল ইসলাম (১৬) ও মাহমুদুল হাসান জয় (১৭) রান করেন। সবশেষ অধিনায়ক মেহেদী হাসান ১৩ বলে ২৬ রানের ইনিংস খেললেও দলীয় রান দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১৭৪।

রূপালী বাংলাদেশ

Link copied!