শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ৭, ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলে চলমান বিপিএলে খেলা সাতজন ক্রিকেটারকে ডাক দিয়েছে পাকিস্তান।
দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওপেনার খাজা নাফি, যিনি রংপুর রাইডার্সের হয়ে এবারের বিপিএলে খেলবেন। যদিও ২৯ ডিসেম্বরের ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে। একই দলে থাকা অলরাউন্ডার ফাহিম আশরাফকেও টি-টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিপিএলে খেলছে এমন ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানের স্কোয়াডে ডাক পেয়েছেন যারা।
ফাহিম আশরাফ (রংপুর রাইডার্স)
খাজা নাফি (রংপুর রাইডার্স)
মোহাম্মদ নেওয়াজ (রাজশাহী ওয়ারিয়র্স)
মোহাম্মদ সালমান মির্জা (ঢাকা ক্যাপিটালস)
শাহিবজাদা ফারহান (রাজশাহী ওয়ারিয়র্স)
সাইম আইয়ুব (ঢাকা ক্যাপিটালস)
উসমান খান (ঢাকা ক্যাপিটালস)
পাকিস্তান স্কোয়াড : সালমান আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।


