× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০২:৫২ পিএম

মুস্তাফিজ কাণ্ডে জটিলতা তৈরি হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০২:৫২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আইপিএলের মিনি নিলাম শেষে দল গুছিয়ে নেওয়ার পর বড় ধাক্কার মুখে পড়ল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হচ্ছে শাহরুখ খানের মালিকানাধীন দলটিকে। 

মুস্তাফিজুরকে নিলাম থেকে দলে নেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। সামাজিক ও রাজনৈতিক মহলের একাংশ থেকে কেকেআর ও শাহরুখ খানকে লক্ষ্য করে সমালোচনা শুরু হয়। এর জেরে বিষয়টি জাতীয় পর্যায়ে আলোচনায় আসে।

বিতর্কের মধ্যেই শেষ পর্যন্ত পদক্ষেপ নেয় বিসিসিআই। সংবাদসংস্থা এএনআইকে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেকেআরকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে তারা তার বদলি ক্রিকেটার নিতে পারবে।

এমন পরিস্থিতিতে এক বিবৃতিতে কলকাতা নাইট রাইডার্স জানায়, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআই-আইপিএল আমাদের আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মৌসুমের আগে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশনা অনুযায়ী এবং যথাযথ প্রক্রিয়া ও আলোচনার মাধ্যমেই এই রিলিজ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

বিসিসিআই আইপিএলের নিয়ম মেনে কলকাতা নাইট রাইডার্সকে একজন বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে যথাসময়ে জানানো হবে।

২০১৬ সাল থেকে আইপিএলে নিয়মিত খেলছেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি।

আইপিএলে এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন কাটারের জন্য পরিচিত এই বাঁহাতি পেসার।মিনি নিলামে কেকেআর তাকে ৯ কোটি ২০ লাখ টাকায় দলে নিয়েছিল। আগামী আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবেই তার খেলার কথা ছিল।

এদিকে, আগামী ফেব্রুয়ারি–মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের একটি ম্যাচ রয়েছে।

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে কোনো জটিলতা তৈরি হতে পারে কি না—সে বিষয়েও সংশয় প্রকাশ করছেন ক্রিকেট সংশ্লিষ্টদের একাংশ।

রূপালী বাংলাদেশ

Link copied!