× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৫:৩৯ পিএম

আইপিএল নিয়ে যা বললেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৫:৩৯ পিএম

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

বিপিএলে আজ কোনো ম্যাচ না থাকায় ক্রিকেটাররা বিশ্রামে থাকবেন। কিন্তু বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের জন্য দিনটি হতাশার। কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, তিনি এবার আইপিএলে খেলতে পারবেন না।

গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা। কিন্তু পরে রাজনৈতিক চাপের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।

বিষয়টি নিয়ে মোস্তাফিজ বলেন, ছেড়ে দিলে কী আর করার। তিনি আর কোনো মন্তব্য করতে চাননি।

মোস্তাফিজ ক্রিকেটে দারুণ ছন্দে আছেন। আইপিএলে ২০১৬ সাল থেকে নিয়মিত খেলছেন এবং সম্প্রতি ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন। বিপিএলেও ৩ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন।

গতকাল (০২ জানুয়ারি) সিলেট টাইটানসের বিপক্ষে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন।

এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছে রংপুর রাইডার্স। তারা এক ফেসবুক পোস্টে লেখেন, সুযোগ কেড়ে নেওয়া যায়, তবে সম্মান মাঠেই অর্জন করতে হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!