ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আজ চিঠিতে আইসিসিকে যা বলবে বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ১২:৪৮ পিএম
ছবি : সংগৃহীত

চলতি বছর ভারতের সঙ্গে শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় আর একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। সম্প্রতি আইপিএল থেকে তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর দুই দেশের ক্রিকেট-সংক্রান্ত উত্তেজনা বেড়ে গেছে।

এ পরিস্থিতিতে শনিবার (৩ জানুয়ারি) রাতে জরুরি বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভায় উপস্থিত ছিলেন বোর্ডের ১৭ পরিচালক।

জানা গেছে, আজ রোববার (৪ জানুয়ারি) বিসিবি আইসিসিকে তিনটি বিষয়ে চিঠি পাঠাবে।

চিঠিতে ক্রিকেটারদের নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলো স্পষ্টভাবে জানতে চাওয়া হবে। বিশেষ করে মুস্তাফিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে বোর্ডের উদ্বেগের বিষয়গুলোও তুলে ধরা হবে।

পাশাপাশি খেলোয়াড় ছাড়াও বোর্ড পরিচালক, অন্যান্য কর্মকর্তা, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে।

বিসিবির একজন শীর্ষ কর্মকর্তা বলেন, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার।